Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা ২ কোটি করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ২২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ২২:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা ২ কোটি করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ২২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ২২:৫৭

    টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা ২ কোটি করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

    স্বল্প আয়ের সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রেশনিং কার্ডের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।  

    তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি বড় সমস্যা। সরকার স্বল্প আয়ের মানুষকে তাই এর থেকে রেহাই দিতে টিসিবির মাধ্যমে প্রতি মাসে এক কোটি পরিবারের নিকট সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে। এই রেশনিং বা ফ্যামিলি কার্ডের সংখ্যা দুই কোটিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    আজ রবিবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন ২০২২) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সেমিনারে জাতীয় সংসদ সদস্য ও এফসিসিআইয়ের সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

    শামসুল আলম বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে মূল্যস্ফীতির চাপ আছে বটে, তবে সেটি সাময়িক। আমাদের উৎপাদন ব্যবস্থা কোথাও ব্যাহত হয়নি। ’ অর্থনীতির বর্তমান পরিস্থিতিও কোনোভাবে আতঙ্কিত হওয়ার মতো নয় বলে তিনি মন্তব্য করেন।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিকট কোনো বেলআউট চাওয়া হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো অবস্থায় আছে। পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।  
    আইএমএফের নিকট বাজেট সহায়তা চেয়েছি; এর কারণ আমরা ব্যবসার প্রসার চাই, বিনিয়োগ সম্প্রসারণ চাই। ঋণ নেওয়া কোনো দুর্বলতা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুরের মতো দেশ নিয়মিত ঋণ গ্রহণ করে। ’

    তিনি বলেন, ‘আমরা দ্রুত ঋণ নিতে পারলে বৈশ্বিক সংকটের কারণে মুদ্রাবাজারে ডলারের যে অস্থিরতা তৈরি হয়েছে তা দ্রুত দূর করা যাবে। ’

    অর্থনীতির নানা তথ্য-উপাত্ত তুলে ধরে শামসুল আলম বলেন, ‘আমাদের অর্থনীতি শক্তিশালী অবস্থায় থাকা সত্ত্বেও নির্বাচন সামনে চলে আসায় কেউ কেউ আতঙ্ক তৈরির চেষ্টা করছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নিচ্ছে। সংশয়বাদী অর্থনীতিবিদরাও এই কাজে যুক্ত হয়েছে। ’ তিনি দেশবাসীকে তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।  

    বর্তমান পরিস্থিতিতে ব্যাংক-আমানত এবং ঋণের সুদের হার কিছুটা বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।  

    সেমিনারে অন্য বক্তারা বলেন, শুধু বাংলাদেশের অর্থনীতিই নয়, বৈশ্বিক সংকটের কারণে পুরো বিশ্বব্যবস্থাই অর্থনৈতিক চ্যালেঞ্জ, জ্বালানি সংকট এবং সাপ্লাই চেইনের বিপর্যস্ত অবস্থার মুখোমুখি হয়েছে, যার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে, বেড়েছে মূল্যস্ফীতি, এমতাবস্থায় আমাদের অর্থনীতিতে বিদ্যমান চাপ সাময়িক বলে মত প্রকাশ করেন তিনি।  

    ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের মূল্যের ঊর্ধ্বগতি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনকে ব্যাহত করতে পারে বলে উল্লেখ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬