Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • উত্তরায় গার্ডার ধস : তদন্তে ঠিকাদারের গাফিলতি মিলেছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:০৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    উত্তরায় গার্ডার ধস : তদন্তে ঠিকাদারের গাফিলতি মিলেছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:০৮

    উত্তরায় গার্ডার ধস : তদন্তে ঠিকাদারের গাফিলতি মিলেছে

    রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় একটি গাড়ির ওপর বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন নিহতদের স্বজন আফরান মণ্ডল বাবু।

    প্রাথমিক তদন্তে এ দুর্ঘটনার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) দায়িত্বে অবহেলার বিষয়টি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রতিষ্ঠানকে ব্ল্যাক লিস্টেড (কালো তালিকাভুক্ত) করার নির্দেশ দিয়েছেন।

    এ ঘটনায় গত সোমবার রাতে উত্তরা পশ্চিম থানায় করা মামলার এজাহারে বাদী হয়ে নিহত ফাহিমা আক্তার ও ঝরণা আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উল্লেখ করেন, উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেট কারে স্বজন নিহতের ঘটনার আগে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ কাজ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় আমার আত্মীয়-স্বজনরা মারা যায়। তিনি মামলায় অবহেলাজনিতভাবে ক্রেন পরিচালনাকারী চালক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

     

    এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় করা মামলার তদন্ত চলছে। ক্রেনচালককে গ্রেপ্তার করতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চলছে।

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্রেনচালককে গ্রেপ্তার করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা হবে। ’

    র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ক্রেনচালককে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁকে গ্রেপ্তারে সম্ভাব্য কয়েকটি এলাকায় অভিযান চলছে।  

    দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের

    ঘটনার প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি। আর এই মৃত্যুর জন্য চীনের ওই প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।

    গতকাল বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তথ্য প্রকাশ করেন সড়ক পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, এ ধরনের কাজ করতে হলে আগের দিন পরামর্শক প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা দেয়। সে অনুযায়ী কাজ চলে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান পরামর্শককে জানায়নি। এ জন্য ঠিকাদার কর্মপরিকল্পনা পাননি।

    এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আমিন উল্লাহ নুরী।

    সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানান, গার্ডারের ওজন ছিল ৭০ টন। আর ক্রেনের সক্ষমতা ৮০ টন। এই ক্রেন দিয়ে আগেও কাজ করেছে। ঠিকাদার দাবি করেছেন, এটি রুটিন কাজ ছিল। কিন্তু এটা রুটিন কাজ নয়। দুর্ঘটনার পরই গতকাল সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

    ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনকে (সিজিজিসি) কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

    গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভাশেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

    পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, একনেক বৈঠকে উত্তরার দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। প্রাথমিক প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী এ ঘটনা শোনার পর নির্দেশ দিয়েছেন—এ ঘটনার সঙ্গে যারা জড়িত এবং যে কম্পানি জড়িত, সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া যেসব কম্পানি কাজে দায়িত্বজ্ঞানহীন পরিচয় দেয়, সেসব কম্পানিকে কালো তালিকাভুক্ত করার জন্য বলেছেন তিনি।

    এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী উত্তরার ঘটনায় মর্মাহত ও কষ্ট পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। ’

    পরিবারে লাশ হস্তান্তর

    গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গ থেকে নিহত চারজনের মরদেহ নিয়ে যায় স্বজনরা। নিহত ব্যক্তিরা হলো ফাহিমা আক্তার (৩৮), তাঁর বোন ঝরনা আক্তার (২৭) এবং ঝরনার দুই সন্তান জান্নাতুল (৬) ও জাকারিয়ার (৪)। মরদেহ তাঁদের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে নিয়ে যাওয়া হয়।

    রুবেলের মরদেহ নিয়ে ‘টানাটানি’

    ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত রুবেল হাসান সাতটি বিয়ে করেছেন বলে জানা গেছে। গতকাল সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে এসে সালমা আক্তার পুতুল, নারগিস বেগম, রেহেনা বেগম, শাহিদা বেগম ও তাসলিমা আক্তার লতা প্রত্যেকে নিজেকে রুবেলের স্ত্রী বলে পরিচয় দেন। এই পাঁচজনই মর্গের সামনে এসে মরদেহ দাবি করছেন।  

    বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ

    গার্ডারচাপায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) সব ধরনের কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬