Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশে সংকট নেই: আইএমএফ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:৩৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে সংকট নেই: আইএমএফ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২ ১৪:৩৫

    বাংলাদেশে সংকট নেই: আইএমএফ

    বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্টের (চলতি হিসাবে ভারসাম্য) ওপর চলমান চাপ আরও কয়েক বছর অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

    মঙ্গলবার আইএমএফের মুখপাত্র রাহুল আনন্দ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্ট নিয়ে এমন পূর্বাভাস দেন।

    ‘আইএমএফ’-এর রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রাস্টে (আরএসটি) বাংলাদেশের আগ্রহের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেছেন তিনি। ওই তহবিল থেকেই বাংলাদেশ ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে, যা দিয়ে দ্রুত হ্রাস পাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে পারবে।

    রাহুল বলেন, বাংলাদেশ বেলআউট চাওয়ার মতো সংকটে নেই। তবে বৈদেশিক মুদ্রার আগাম মজুদের ব্যবস্থা হিসেবে আরএসটি থেকে ঋণ চাওয়ার উদ্যোগকে একটি ভালো পদক্ষেপ বলে মনে করেন তিনি।

    আইএমএফের ঋণ পাওয়ার শর্তের অংশ হিসেবে বাংলাদেশ সম্প্রতি জ্বালানি তেল ও সারের দাম বাড়িয়েছেএমন গুজবের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, প্রস্তাবিত ঋণের বিষয়ে আইএমএফ এখনো আলোচনা শুরু করতে পারেনি, তাই কোনো সংস্কারেরও পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, অক্টোবরে আইএমএফের বার্ষিক সভার পর ঋণ আলোচনার জন্য প্রথম প্রতিনিধিদলকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, গত মাসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিয়মিত সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসে। এ সময় তারা বাংলাদেশের সামষ্টিক-অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে কিছু পর্যবেক্ষণ দেয়। ওই সময় আইএমএফের কর্মকর্তারা জ্বালানি তেলের মূল্য নির্ধারণের পদ্ধতি বাস্তবায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনার পদ্ধতি পরিবর্তন এবং ব্যাংকিং খাতের সুশাসন জোরদার করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে।

    আমদানির তুলনায় রপ্তানি কমে যাওয়া এবং প্রবাসী আয় না বাড়ায় কয়েক মাস ধরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪৫০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘১৫০ কোটি ডলার করে তিন কিস্তিতে আইএমএফ থেকে বাজেট সহায়তার অর্থ পাওয়া যাবে বলে আশা করছি।’

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশি^ক পরিস্থিতির কারণে শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, জ্বালানিসহ প্রায় সব পণ্যের দাম আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক হারে বেড়ে যায়। এক বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১৩০ ডলার ছাড়িয়ে যায়। এ সময় প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়ে। আর এলএনজির দাম বেড়েছে চার গুণেরও বেশি। সারের দামও একই হারে বেড়েছে। সব ধরনের খাদ্যপণ্যের দামও উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় দেশে দেশে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেয়। উন্নত দেশে মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আমদানিজনিত কারণে বাংলাদেশেও উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। উচ্চ মূল্যের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যালেন্স অব পেমেন্টে রেকর্ড ঘাটতি হয়েছে। আমদানির তুলনায় রপ্তানি একই সমান্তরালে না বাড়ায় চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিরাপদ অবস্থানে রাখতেই আইএমএফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ চেয়েছে বাংলাদেশ। আর এসব ঋণের শর্ত হিসেবে কিছু ক্ষেত্রে বড় ধরনের সংস্কার করতে হচ্ছে সরকারকে। 

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সরকারের উচ্চপদস্থ ব্যক্তি, অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তারা বৈদেশিক মুদ্রার অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬