Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • উত্তরায় গার্ডার দুর্ঘটনা : ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২ ১৪:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২ ১৪:৪০

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    উত্তরায় গার্ডার দুর্ঘটনা : ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২ ১৪:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২ ১৪:৪০

    উত্তরায় গার্ডার দুর্ঘটনা : ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী

    রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছে, সে ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তাঁর নাম রাকিব হোসেন (২৩)। র‍্যাব জানিয়েছে, রাকিব নামের ওই ব্যক্তির ক্রেন চালানোর লাইসেন্সও ছিল না।

    রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি  করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    গার্ডারচাপায় পাঁচ জন নিহতের ঘটনায় এরই মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর মধ্যে রাকিব ও ক্রেনের মূল চালক আল আমিন হোসেনও রয়েছেন। নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, কালসী, সাভার এবং গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আল আমিন হোসেন (২৫), রাকিব হোসেন (২৩), মো. রুবেল (২৮), মো. আফরোজ মিয়া (৫০), মো. জুলফিকার আলী শাহ (৩৯), মো. ইফতেখার হোসেন (৩৯), আজহারুল ইসলাম মিঠু (৪৫), তোফাজ্জল হোসেন (৪২), রুহুল আমিন মৃধা (৩৩) ও মঞ্জুরুল ইসলাম (২৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দুর্ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব দাবি করেছে, ‘ক্রেনের মূল চালক আল আমিন। তাঁর হালকা গাড়ি চালানোর অনুমোদন থাকলেও ভারী গাড়ি চালানোর লাইসেন্স নেই। ২০১৬ সালে ক্রেন চালানোর প্রশিক্ষণ নেন তিনি। দুই থেকে তিনটি নির্মাণ প্রকল্পে কাজ করার পর ২০২২ সালের মে মাসে বিআরটি প্রকল্পে ক্রেন অপারেটর হিসেবে কাজ শুরু করেন তিনি। অন্যদিকে, রাকিব তিন মাস আগে এ প্রকল্পের ক্রেন চালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। তাঁর ক্রেন চালানোর কোনো ধরনের প্রশিক্ষণ ছিল না। দুর্ঘটনার দিনে আল আমিন ও রাকিব দুপুর ২টা থেকে ক্রেন চালানো শুরু করেন। আর দুর্ঘটনার সময় রাকিব ক্রেনটি চালাচ্ছিলেন।’

    সংবাদ সম্মেলনে বলা হয়, ‘একটি গার্ডার স্থাপন শেষে দ্বিতীয় গার্ডার স্থাপনের সময় ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের গার্ডার উত্তোলনের জন্য ক্রেনটি নিয়ন্ত্রণ হারায়। পরে গার্ডারটি প্রাইভেটকারের ওপর ছিটকে পড়ে। আর এতেই ঘটে দুর্ঘটনা। রাকিব যখন ক্রেনটি চালাচ্ছিলেন, তখন মূল চালক আল আমিন ক্রেনের বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন। দুর্ঘটনার পর আল আমিন ও রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’

    খন্দকার আল মঈন বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি থেকে ভারী যন্ত্রপাতি সরবরাহের ওয়ার্ক অর্ডার পায় ইফসকন নামক একটি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী গ্রেপ্তার হওয়া মো. ইফতেখার হোসেন ও হেড অব অপারেশন আজহারুল ইসলাম মিঠু। ভারী যন্ত্রপাতি ইফসকনের কাছে বড় ক্রেন না থাকায় তারা থার্ড পার্টি প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির কাছ থেকে দুর্ঘটনার জন্য দায়ী ক্রেনটি ভাড়া নেয়। এ ছাড়া প্রকল্প এলাকার নিরাপত্তা নিশ্চয়তার দায়িত্বে থাকা ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিকম্যান আফরোজ ও রুবেল এবং ঠিকাদারী প্রতিষ্ঠান সিজিজিসি’র সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলীকে প্রকল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণের এবং হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত থাকা সিজিজিসি’র প্রকিউরমেন্ট অফিসার মঞ্জুরুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারণে গ্রেপ্তার করা হয়।’

    সংবাদ সম্মেলনে বলা হয়, ইফসকন কোম্পানি ঠিকাদারী প্রতিষ্ঠান সিজিজিসি থেকে ভারী যন্ত্রপাতি সরবরাহের জন্য ওয়ার্ক পারমিট পায়। গার্ডার বহনের ক্রেন ওই প্রতিষ্ঠানের কাছে না থাকায় বিল্ড ট্রেডার্স নামক প্রতিষ্ঠান থেকে অপারেটর ও হেলপারসহ ক্রেনটি মাসিক চুক্তিতে ভাড়া নেয়। ইফসকনের স্বত্বাধিকারী গ্রেপ্তার হওয়া ইফতেখার ও হেড অব অপারেশন মিঠু অপারেটরদের দক্ষতা ও যোগ্যতা এবং ক্রেনের ফিটনেস যাচাই না করেই গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে ভারী গার্ডার স্থাপনের কাজে নিয়োজিত করেছিলেন। এ ছাড়া গার্ডার স্থাপনের সময় অতিরিক্ত একটি সহায়ক ক্রেন উপস্থিত থাকার কথা থাকলেও তা ছিল না।

    সর্বশেষ সংবাদ
    1. রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    2. নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত
    3. বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু
    4. সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল
    5. সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা
    6. নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    বগুড়ায় আমানা বিগ বাজারের
১৩তম শাখার যাত্রা শুরু

    বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান
 রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে
 খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬