Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • উৎসবমুখর পরিবেশে চলছে শিশুদের টিকা কার্যক্রম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ১৪:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ১৪:২৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    উৎসবমুখর পরিবেশে চলছে শিশুদের টিকা কার্যক্রম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ১৪:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ১৪:২৪

    উৎসবমুখর পরিবেশে চলছে শিশুদের টিকা কার্যক্রম

    করোনা ভাইরাস প্রতিরোধে ৫-১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পল্লবী, সেনপাড়া পর্বতা ও হাজী ইউসুফ আলী) চলছে এ টিকাদান কর্মসূচি। এসব টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৮১৮ জন।

    আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) মিরপুরের টিকাকেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুরা আনন্দের সঙ্গেই টিকা নিচ্ছেন। শিশুদের টিকা দিতে পেরে অনেকটাই নিশ্চিন্ত অভিভাবকরা।  

    শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, দিনের শুরুতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং পরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।  

    সেনটাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা নেওয়া দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. ইয়ামিন বলেছে, টিকা নেওয়ার সময় একটু ভয় লেগেছে। তবে টিকা দিতে পেরে এখন বেশ ভালো লাগছে।  

    পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা নিয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. শান্ত এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাজেদুল ইসলাম। উচ্ছ্বাসমুখর পরিবেশে তারা টিকা নিয়েছেন বলে জানায়।  

    মাজেদুলের অভিভাবক নিশাত আক্তার বলেন, করোনাকালে আমরা শিশুদের নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলাম। এখন তাদের টিকা দেওয়ার ব্যবস্থা হওয়ায় অনেকটাই স্বস্তি এসেছে।

    শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে নার্স ফারজানা ইসলাম বলেন, প্রায় অধিকাংশ শিক্ষার্থীই আনন্দের সঙ্গে টিকা নিচ্ছে। তবে ৫-৬ বছর বয়সীরা টিকা নেওয়ার সময় একটু ভয় পায়। তাদের উৎসাহ বাড়াতে আমরা চকলেট বিতরণ করছি।

    টিকা গ্রহণের পর অপ্রীতিকর অবস্থা এড়াতে কেন্দ্রগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছে চিকিৎসক দল। এ পর্যন্ত কোন ধরণের সমস্যা হয়নি বলে জানান ড. তানভির ইসলাম ও ড. অন্তরা পল। তারা জানান, কোন ধরনে সমস্যা হলে যেন শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে নেওয়া যায় এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

    দায়িত্বরত শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, সকাল থেকেই শিক্ষার্থীরা আসছে। টিকা নিতে প্রতিনিয়তই বাড়ছে রেজিস্ট্রেশনকারীর সংখ্যা।  

    সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষিকা জিনাত মহল বারি বলেন, সকাল ১১টার মধ্যে প্রায় ১১২ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬