Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সাশ্রয়ী দামে ১০ কেজি করে চাল পাচ্ছে কোটি পরিবার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২২:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২২:০৯

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সাশ্রয়ী দামে ১০ কেজি করে চাল পাচ্ছে কোটি পরিবার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২২:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২২:০৯

    সাশ্রয়ী দামে ১০ কেজি করে চাল পাচ্ছে কোটি পরিবার

    খোলাবাজার ও খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি গরিব মানুষের কষ্ট লাঘবে এবার সাশ্রয়ী দামে চাল বিক্রি করবে সরকার। ফ্যামিলি কার্ডধারী দেশের এক কোটি পরিবার ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল কেনার সুযোগ পাবেন।

    প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নিম্ন আয়ের মানুষকে এ‌ই ভর্তুকি সহায়তা দেয়া হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর করবে।

    খাদ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    বর্তমানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে তিনটি পণ্য কেনার সুযোগ পাচ্ছে এক কোটি পরিবার। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সরকারি বিপণনকারী সংস্থা টিসিবি কম দামে সয়াবিন তেল, ডাল ও চিনি বিক্রি করছে উপকারভোগীদের কাছে। সেই পণ্য তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে চাল।

    খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, ‘নিম্ন আয়ের মানুষকে সহায়তার উদ্দেশ্যে বর্তমানে টিসিবির মাধ্যমে কিছু পণ্য সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। ওই তালিকায় চাল যুক্ত করা হচ্ছে। ফ্যামিলি কার্ডধারীরা এ সুবিধা পাবেন।’

    টিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘আমাদের এক কোটি উপকারভোগীর মাঝে ভর্তুকি মূল্যে চাল বিক্রির জন্য খাদ্য মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে। তা পর্যালোচনা করা হচ্ছে।’

    টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা বর্তমানে সাশ্রয়ী দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০, প্রতি কেজি চিনি ৫৫ ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি করা হয়ে থাকে।

    টিসিবিরি এই পণ্য তালিকায় নতুন করে যুক্ত হওয়া চালের দাম পড়বে প্রতি কেজি ৩০ টাকা। সবোর্চ্চ ১০ কেজি চাল দেয়া হবে একটি পরিবারকে। এক পরিবারে ৪ জন করে সদস্য ধরলে মোট চার কোটি মানুষ এ সুবিধা পাবে।

    রমজান মাসের পর তেলসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠার পরিস্থিতিতে গত মে মাসের মাঝামাঝি দেশজুড়ে ট্রাকে করে টিসিবির পণ্য বিপণন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে এবং সুলভ মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয়। মোট এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়।

    এদিকে সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গ্রাম পর্যায়ে ‘অতি দরিদ্র’ মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। তা চলবে নভেম্বর পর্যন্ত। সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ উপকারভোগীর মাঝে ভর্তুকি মূল্যে এ চাল বিক্রি করা হবে।

    গ্রামের পাশাপাশি শহরের গরিব মানুষকে সহায়তা করতে চালু আছে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম। সারা বছর ধরে এটি চালু থাকে।

    ওএমএস কার্যক্রমেও চাল বিক্রিতে ভর্তুকি দেয় সরকার। এর আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে একজন সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারেন। এর জন্য কোনো কার্ডের প্রয়োজন হয় না। লাইনে দাঁড়িয়ে যে কেউ সাশ্রয়ী দামে এই চাল কিনতে পারেন। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর ট্রাকে করে এই চাল বিক্রি করে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬