Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার ২০ দলীয় জোটের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৫:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৫:০৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার ২০ দলীয় জোটের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৫:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৫:০৬

    বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার ২০ দলীয় জোটের

    গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, সরকারের দুর্নীতি-লুটপাট-দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ জনসম্পৃক্ত আন্দোলনে এদেরকে বিদায় করতে হবে।

    জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে এক মানববন্ধনে জোট নেতারা এসব কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

    এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন-জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুজ্জামান, তোতা মিয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।

    আহসান হাবিব লিংকন বলেন, দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। এর ফলে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত নিঃস্ব-দরিদ্র হয়ে গেছে। এছাড়া সরকারের দুর্নীতি-লুটপাটে মানুষ অতিষ্ঠ। সঙ্কট উত্তরণে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

    মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ক্ষমতাসীনরা আগামী নির্বাচনে ইসিকে দিয়ে ১৫০ আসন নিশ্চিত করে ফেলেছে। তাই আমাদের একটিই দাবি হওয়া উচিত, শেখ হাসিনার পদত্যাগ।

    সৈয়দ এহসানুল হুদা বলেন, এই সরকারের দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে, প্রতিবাদে সরব হতে হবে। সরকারকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

    সভাপতির বক্তব্যে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনার আমলে দেশে রিজার্ভ চুরি, শেয়ারবাজার লুট হয়েছে। নিত্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। এই সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরবে না, মানুষের দুর্দশা আরও বাড়বে। তাই অবিলম্বে এই সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকারকে বিদায় করতে বিএনপি আন্দোলন করছে। সেই আন্দোলন সফলে বিএনপির সাথে ২০ দলীয় জোটও মাঠে থাকবে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬