Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা নিবেদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ১৪:৫৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা নিবেদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ১৪:৫৪

    নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা নিবেদন

    জামিনে মুক্ত হয়ে কয়েক হাজার নেতা-কর্মী সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

    শুক্রবার (২৬ আগস্ট) বিকাল সোয়া ৪টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের জন্য দোয়া করেন তিনি।

    বিকাল ৪টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত ছিল। কিন্তু বেলা আড়াইটায় যুবলীগ নেতা-কর্মীরা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগান দিতে দিতে জড়ো হতে শুরু করেন। কলাবাগান, সোবহানবাগ মসজিদ, ধানমন্ডি ১১ নম্বরে তারা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্রাট বলেন, ‘আমার রক্তে রাজনীতি। জননেত্রী শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই আজীবন কাজ করব। নেত্রী যে নির্দেশনা দেবেন তা-ই পালন করব। বঙ্গবন্ধুকন্যা আমার রাজনৈতিক অভিভাবক।’

    যুবলীগের এই নেতা বলেন, ‘জাতির শোকের মাসে স্বাধীনতাবিরোধীরা যে আস্ফালন করছে, দেশের যুবসমাজ তা মেনে নেবে না। বিএনপি-জামায়াত সন্ত্রাসের পথ বেছে নিলে যুবসমাজ রাজপথেই মোকাবিলা করবে।’

    উল্লেখ্য, কারা তত্ত্বাবধায়নে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা ইসমাইল চৌধুরী সম্রাট গত সোমবার (২২ আগস্ট) রাতে মুক্তি পান।

    সম্রাট ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সাথে। নব্বইয়ের দশক থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগের রাজনীতি সক্রিয় হন তিনি। পরে যুক্ত হন যুবলীগের সাথে। ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে রমনা থানা যুবলীগের আহ্বায়ক হন সম্রাট। ২০০৩ সালের সম্মেলনে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন। ২০১২ সালে যুবলীগের ৬ষ্ঠ কাউন্সিলে তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন।

    ২০১৯ সালের ৬ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। সেই সময় রাজনৈতিক প্রতিহিংসায় এবং ব্যক্তিগত আক্রোশে সম্রাটকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয় বলে অভিযোগ উঠে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬