Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ব্যাংকে সরকারি আমানত পৌনে তিন লাখ কোটি টাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ব্যাংকে সরকারি আমানত পৌনে তিন লাখ কোটি টাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫১

    ব্যাংকে সরকারি আমানত পৌনে তিন লাখ কোটি টাকা

    দেশের বিভিন্ন ব্যাংকে গত জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা। এ টাকা সংস্থাগুলোর উন্নয়নে বা অন্য প্রয়োজনে সরকারি খাতে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ব্যাংকগুলো এই টাকা খাটাচ্ছে।

    বিপুল এ আমানতের ৫৯.৬১ শতাংশ রয়েছে ঢাকার বিভিন্ন ব্যাংকে।

    আর ঢাকার বাইরে আছে ৪০.৩৯ শতাংশ। সবচেয়ে বেশি আমানত রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে ব্যাংকগুলোর আমানত নিয়ে একটি প্রতিবেদন পাঠায়। তাতে এই তথ্য উঠে এসেছে।

    জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এ টাকাগুলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য ব্যাংকে রেখেছে। প্রয়োজন হলে প্রতিষ্ঠানগুলো কলমানি মার্কেট থেকে তুলে নেয়।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশাল এ টাকা সংস্থাগুলোর উন্নয়নে বা অন্য প্রয়োজনে সরকারি খাতে যাওয়ার কথা। এ টাকা ব্যাংকে রাখার কারণে সংস্থাগুলো কিছু সুদ হয়তো পাচ্ছে। তাতে তাদের নিজেদের ছাড়া অন্য কারো উপকার হচ্ছে না।

    অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ব্যাংকগুলোতে সরকার, বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বীমা কম্পানি ও পাবলিক পেনশন ফান্ড ইত্যাদির আমানত রয়েছে। গত জুন শেষে এসব প্রতিষ্ঠান ও সংস্থার মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ৭৬ হাজার ১৬৯ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে ঢাকায় রয়েছে এক লাখ ৬৪ হাজার ৬২৫ কোটি ৫৩ লাখ টাকা। ঢাকার বাইরে রয়েছে এক লাখ ১১ হাজার ৫৪৪ কোটি ৩৪ লাখ টাকা।

    প্রতিবেদন অনুযায়ী, বিশাল এ আমাতের বেশির ভাগই রয়েছে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকে। এর পরিমাণ এক লাখ ৬৬ হাজার ৮৩৯ কোটি টাকা। এটি মোট আমানতের ৬০.৪১ শতাংশ। ৪১টি বেসরকারি ব্যাংকে রয়েছে ৮৭ হাজার ৪৯০ কোটি টাকা, যা মোট আমানতের ৩১.৬৮ শতাংশ। রাষ্ট্রায়ত্ত তিনটি বিশেষায়িত ব্যাংকে রয়েছে ১৭ হাজার ৫১২ কোটি টাকা, যা মোট আমানতের ৬.৩৪ শতাংশ। এ ছাড়া বাংলাদেশে কার্যক্রম চালানো ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকে রয়েছে চার হাজার ৩২৮ কোটি টাকা।

    প্রতিবেদনে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আমানত রেখেছে সরকারি অনার্থিক প্রতিষ্ঠানগুলো। এর পরিমাণ এক লাখ ৪১ হাজার ৯৬০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এদের আমানতের পরিমাণ প্রায় ৬৭ হাজার ১০৯ কোটি টাকা। সরকারি আমানত আছে ৩২ হাজার ২৪৭ কোটি ৮৩ লাখ টাকা। এসব গচ্ছিত আমানত থেকে ব্যাংকগুলো ঋণ দেয়। দেশের ব্যাংক খাতে চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ২৫ হাজার ২৫৭ কোটি টাকা। এর আগে এত পরিমাণ খেলাপি ঋণ আর হয়নি।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬