Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা: বিডা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ২১:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ২১:০৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা: বিডা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ২১:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ২১:০৫

    বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা: বিডা

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। বিশেষ করে এদেশের অটোমোবাইল, জুয়েলারি, পর্যটন খাতে প্রতিবেশী দেশের ব্যবসায়ীরা যৌথভাবে বড় বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। রোববার বিডার কনফারেন্স রুমে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    গত ২৩ আগস্ট ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) আয়োজনে ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও কিনোট স্পিকার ছিলেন সিরাজুল ইসলাম।

    সে কনফারেন্সের প্রাপ্তি তুলে ধরে সিরাজুল ইসলাম বলেন, কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বড় অঙ্কের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে বিনিয়োগের জন্য দেশটির কয়েকটি কোম্পানি ৯টি ইওআই (বিনিয়োগ আগ্রহ চুক্তি) স্বাক্ষর করেছে। এতে প্রাথমিক অবস্থায় ৮০০ কোটি টাকারও বেশি ভারতীয় বিনিয়োগ আসবে। 

    বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশের নিটল-নীলয় গ্রুপের সঙ্গে টিবিএস থ্রি হুইলার কার্গোর ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষর করেছে। দেশটির বিনিয়োগকারীরা টাটা ড্রাইসেল জেনারেটর, মাস্টার্ড ওয়েল জয়েন্ট ভেঞ্চার ইন বাংলাদেশ, মার্বেল অ্যান্ড গ্রানেট কার্টিং অ্যান্ড পলিশিং জয়েন্ট ভেঞ্চার ইন বাংলাদেশ, জুয়েলারি ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড অ্যান্ড হ্যান্ড মেইড, টুরিজম বিজনেসেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বিজয় এন্টারপ্রাইজের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তিও হয়েছে।  দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে লেখার ও ছাপার কাগজও আমদানি করবে। 

    সিরাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী আগামী মাসে ভারত সফর করবেন। তখন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সঙ্গে তার মিটিং রয়েছে। ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।

    মিডিয়া ব্রিফিংয়ে আইবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়। আমরা এটাকে তিন বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করছি।’

    মিডিয়া ব্রিফিংয়ে আইবিসিসিআইর সহসভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আজাদ ও করপোরেট মেম্বার এম এ আজিজ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬