Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোগীদের স্বাস্থ্যসেবায় অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ২০:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ২০:২৩

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    রোগীদের স্বাস্থ্যসেবায় অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ২০:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ২০:২৩

    রোগীদের স্বাস্থ্যসেবায় অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

    যারা রোগীদের সেবা দেবে না, যারা অনিয়ম করবে, যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    আজ মঙ্গলবার বিয়াম মাল্টিপারপাস হলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কলাণ বিভাগ কর্তৃক আয়োজিত সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল কার্যক্রমের আওতায় ৬৩ জন কর্মকর্তাকে গবেষণা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

    মন্ত্রী বলেন, দেশে অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য খাতের অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরো জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে ক্যান্সারে দিনে প্রায় আড়াই শ, হৃদরোগে আড়াই শ, এমনকি সাপের কামড়েও দিনে প্রায় ১৫ জনের মতো মানুষ মারা যাচ্ছে। করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্ব পঞ্চম স্থান অর্জন করেছে, দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। ’

    তিনি আরো বলেন, ‘এত অগ্রগতিতে শব্দদূষণ, পরিবেশদূষণে বাংলাদেশ এখনো বিশ্বের তলানির সারির দেশের কাতারেই আছে। এই অবস্থায় বাংলাদেশ থাকতে পারে না। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে মজবুত একটি দেশ। অথচ দেশের এই সুন্দর সময়ে এসে মানুষের স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো যাবে না, সেটি হতে পারে না। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণা খাতে জোর দিতে ২০২১-২২ অর্থবছরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই গবেষণার কাজকে খুবই তাৎপর্যের সাথে দেখতে হবে। দেশের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে যে যে খাতে গবেষণা জরুরি সেগুলোকে প্রায়রিটি দিতে হবে। বর্তমানে মানুষের শ্বাসকষ্ট বেশি হচ্ছে, ক্যান্সার, হৃদরোগ বৃদ্ধি পাচ্ছে, এগুলোর পাশাপাশি দেশে শব্দদূষণ, পরিবেশদূষণ খুব বেশি বেড়ে গেছে। এগুলোকে গুরুত্ব দিয়ে গবেষণার কাজ করতে হবে। ’

    গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি এ সময় বলেন, ‘ওরস্যালাইন আবিষ্কারের আগে কেউ জানত না এত সহজে এত বড় চিকিৎসা উপাদান আবিষ্কার করা যেতে পারে। অথচ এখন সহজেই জানা যাচ্ছে, লবণ, পানি, চিনি মিশ্রিত করে সহজ উপাদান দিয়ে ওরস্যালাইন বানানো যায়। এগুলো গবেষণার সুফল। তাই গবেষণার কাজে প্রয়োজনে আরো বরাদ্দ বাড়ানো হবে, তবু জাতীয় ইস্যুগুলো চিহ্নিত করে সঠিকভাবে গবেষণা কাজগুলো চালিয়ে নিতে হবে। এটি ঠিকভাবে করা গেলে এমডিজি অর্জনের মতো এসডিজি অর্জনেও আমরা সফল হতে পারব। ’

    উল্লেখ্য, স্বাস্থ্যবিষয়ক গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন বাবদ ১০০ কোটি টাকা তহবিল বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। পরে সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল কার্যক্রম সম্পর্কিত নীতিমালা-২০২১’ প্রণয়ন করে অর্থ বিভাগ কর্তৃক প্রধানমন্ত্রীর অনুমোদন গ্রহণ করা হয়। গবেষণা রিভিউয়ের লক্ষ্যে দুই শতাধিক বিশেষজ্ঞকে নিয়ে একটি রিভিউয়ার প্যানেল গঠন করা হয়।

    এ প্রেক্ষিতে, ২০২১-২২ অর্থবছরে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গবেষকদের গবেষণা প্রস্তাব দাখিলের জন্য ১০ মে ২০২১ দুটি জাতীয় দৈনিক পত্রিকায় (দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং দ্য ডেইলি স্টার) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে মোট ৬৫৭টি গবেষণা প্রস্তাব পাওয়া যায়। প্রাপ্ত গবেষণা প্রস্তাবগুলো টেকনিক্যাল কমিটি  কর্তৃক প্রাথমিক বাছাইয়ের পর ২১৪টি গবেষণা প্রস্তাব রিভিউয়ের জন্য নির্বাচিত হয়।  

    প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ২১৪টি প্রটোকল সংশ্লিষ্ট রিভিউয়ার কর্তৃক রিভিউ সম্পন্ন করা হয়। রিভিউকৃত ২১৪টি প্রটোকল অ্যাওয়ার্ড কমিটি কর্তৃক যাচাই-বাছাইয়ের পর ৬৩টি প্রস্তাবের অনুকূলে গবেষণা অ্যাওয়ার্ড প্রদানের (অর্থ বরাদ্দ) সুপারিশ করা হয়। অ্যাওয়ার্ড কমিটির সুপারিশের ভিত্তিতে ৬৩টি গবেষণা প্রস্তাবের মোট ৬৬ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার আট টাকার মধ্যে অর্থ বিভাগ ২৫ শতাংশ হারে ১৬ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৭৫২ টাকা অর্থ ছাড় করে।

    স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য দেন সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারাফুদ্দিন আহমেদ, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনসহ অন্যরা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬