Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২২ ২০:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২২ ২০:০০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২২ ২০:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২২ ২০:০০

    ভারত সফরে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর হবে ‘রাষ্ট্রীয়’ পর্যায়ের। আর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরালো হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী ব্রিফিংয়ে এ কথা বলেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে রাষ্ট্রীয় সফর করবেন।

    সফরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ দেওয়া হবে।

    এর আগে ২০১৮ সালে তিনি ভারত সফর করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে ভারতের রাষ্ট্রপতি ধ্রুপদি মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    মুখপাত্র বলেন, শেখ হাসিনা দ্বিপক্ষীয় আলোচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা আজমির সফর করতে পারেন।

    অরিন্দম বাগচী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়সহ উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া, জোরালো ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর দুই দেশের বহুপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করবে।

    এদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা থাকবেন কি না এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, সফরের আরো কয়েক দিন বাকি আছে। প্রতিনিধিদলে কারা থাকবেন তা ওই সময়ের মধ্যে চূড়ান্ত হবে।

    অন্যদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এটি বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দরজা খুলবে। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এ ছাড়া বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীর ভারত সফরে পাঁচ থেকে সাতটি এমওইউ সই হতে পারে। এর মধ্যে কয়েকটি নতুন। বাকি এমওইউগুলো নবায়ন করা হতে পারে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নেপালের জিএমআর কম্পানির সঙ্গে ভারতের ওপর দিয়ে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি সংক্রান্ত একটি চুক্তি সই হতে পারে। দুই দেশের স্টাফ কলেজের মধ্যে সহযোগিতা, বিচার বিভাগীয় সহযোগিতা ও কুশিয়ারা নদীর পানি উত্তোলন নিয়ে এমওইউ সই হতে পারে। এ ছাড়া সুনীল অর্থনীতিবিষয়ক সমঝোতা স্মারক এবং বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে এমওইউ নবায়ন করা হতে পারে। রেলওয়ে মন্ত্রণালয়ের দুটি সম্ভাব্য এমওইউ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬