Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৩

    সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

    সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। শীর্ষে রয়েছে শ্রীলংকা। আর ভারতের অবস্থান তৃতীয়। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

    সামাজিক সুরক্ষা খাতের অন্তত একটিতে কার্যকরভাবে কত জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে- এর ভিত্তিতে আইএলও তালিকা তৈরি করেছে। ৩৬ শতাংশের বেশি মানুষকে অন্তর্ভুক্ত করে শ্রীলংকা প্রথম আর ২৮ দশমিক ৪ শতাংশ মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ তালিকায় মালদ্বীপ চতুর্থ, নেপাল পঞ্চম, পাকিস্তান ষষ্ঠ, ভুটান সপ্তম ও আফগানিস্তান অষ্টম অবস্থানে রয়েছে।

    করোনাভাইরাস মহামারিকালে সামাজিক সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করে আইএলও ৩১ আগস্ট ‘ওয়ার্ল্ড সোশ্যাল প্রটেকশন রিপোর্ট ২০২১-২২’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। 

    এতে বলা হয়- বিশ্বজুড়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তৃতি ঘটলেও কোভিড-১৯ সংক্রমণের কারণে অনেক দেশ সামাজিক সুরক্ষা পাওয়ার মতো মানবাধিকার বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়ে। স্বাস্থ্য, চাকরি, আয় ও সামাজিক স্থিতিশীলতার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রয়োজনীয়তাকেও সামনে আনা হয়। সুরক্ষার মধ্যে টিকাপ্রাপ্তির বিষয়টিকেও উল্লেখ করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, কোভিডের কারণে অর্থনৈতিক সংকটের মুখে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়াতে হয়েছে এবং সাময়িক কিছু কর্মসূচি হাতে নিতে হয়েছে। পাশাপাশি খাদ্য সহায়তা, নগদ অর্থ ও ভর্তুকিও দেওয়া হয়েছে। 

    মঙ্গোলিয়ার উদাহরণ টেনে বলা হয়- সেখানে ২০২০ সালে ৬ মাসের জন্য শিশুসহায়তা ৫০০ শতাংশ বাড়ানো হয়। অতিরিক্ত ১১ লাখ শিশুকে সহায়তা দেওয়া হয়। সবচেয়ে বেশি সুরক্ষার আওতায় এসেছে বয়স্ক জনগোষ্ঠী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৭৪ শতাংশ সুরক্ষা কর্মসূচির আওতায় এসেছে। এ ছাড়া প্রায় ৪৬ শতাংশ মা ও নবজাতক, কাজ করতে গিয়ে আহত প্রায় ২৫ শতাংশ কর্মী, প্রায় ২২ শতাংশ প্রতিবন্ধী, ১৮ শতাংশ শিশু ও ১৪ শতাংশ বেকার সুরক্ষা কর্মসূচির আওতায় এসেছে।

    বাংলাদেশে সামাজিক সুরক্ষা কর্মসূচির ৪৫ শতাংশ (৫৪টি কর্মসূচি) বাস্তবায়ন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ভাতা কার্যক্রম রয়েছে ২৩টি। দেশে একমাত্র প্রতিবন্ধী ভাতা সর্বজনীন। ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী মাসে ৮৫০ টাকা করে ভাতা পায়। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ৫৭ লাখ ১ হাজার বয়স্ক ব্যক্তি মাসে ৫০০ টাকা করে ভাতা পান। এ দুটি ভাতাই বিতরণ করে সমাজসেবা অধিদপ্তর।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬