Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই : মির্জা ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই : মির্জা ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪৩

    প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই : মির্জা ফখরুল

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ১৫৩ কিউসেক পানি ছাড়া দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।  

    প্রধানমন্ত্রী চার দিনের ভারত সফরে বাংলাদেশের অর্জন প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন যেটা দেখতে পাচ্ছি, কুশিয়ারা নদীর (সিলেট) ১৫৩ কিউসেক পানি। এ ছাড়া দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি।

    বরং যেটা দেখতে পাচ্ছি ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে, ভারতের কাছ থেকে যানবাহন কেনার জন্য।  

    বলা হচ্ছে, সীমান্ত হত্যা জিরোতে আনা হবে। যেদিনই এ কথা বলা হয়েছে, সেদিনই দিনাজপুর সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে এবং দুইজন নিখোঁজ হয়েছে। এই হচ্ছে প্রাপ্তি, দৃশ্যমান প্রাপ্তি এগুলোই দেখি। আর দেখছি, অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, তাদের ভালোবাসা, প্রেম, সেই কথাগুলোই খুব জোরে জোরে বলা হচ্ছে।  

    অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার মরিয়া হয়ে উঠেছে। নিশ্চয়ই মনে আছে, এই সফরের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারতীয় নেতাদের কাছে অনুরোধ করেছেন, আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, যেসব দেশ গণতান্ত্রিক, গণতান্ত্রিক বিশ্ব- তারা সব সময় সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখবে। জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারত তার গণতান্ত্রিক যে চরিত্র, সেই চরিত্রকে অক্ষুণ্ণ রাখবে।  

    বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঠিক সেই আগের মতো যেটাকে আমরা বলেছিলাম গায়েবি মামলা, সেই গায়েবি মামলা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আমাদের তিনজন নেতা ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিম এবং নারায়ণগঞ্জে যুবদলের শাওন নিহত হয়েছেন।

    গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, গতকাল তাকে দেখতে গিয়েছিলাম। তার ফুসফুস, লিভার ও  কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে। সে রক্ত বমি করছে। তার মা অসহায় অবস্থায় তাকিয়ে আছে। ডাক্তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার জীবন রক্ষা করার জন্য। এটা তো মাত্র একটি ঘটনা বললাম। সারা দেশে এ রকম অসংখ্য ঘটনা আছে, কারো চোখ চলে গেছে, কারো মাথা ফাঁক হয়ে গেছে।  

    বিএনপি মহাসচিব বলেন, দেশে আবার আওয়ামী লীগ সরকার সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। সন্ত্রাস দিয়ে কখনো টিকে থাকা যায় না। তারা, বিশেষ করে আইনমন্ত্রী ও সেতুমন্ত্রী কথায় কথায় বলেন, আমরা তো মিছিল-মিটিংয়ে বাধা দেব না, বিএনপি যদি সন্ত্রাসী কাজ করে...।

    জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, সন্ত্রাস করেও না। এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি বিএনপি কোথাও সন্ত্রাস করেছে। সন্ত্রাসের চিত্র যা এসেছে তা আওয়ামী সন্ত্রাসীদের। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, তারা চড়াও হয়েছে গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনগণের শক্তি দিয়ে এদের পরাজিত করব।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬