Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গ্যাসের চাহিদা পূরণে বাড়ানো হচ্ছে উৎপাদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    গ্যাসের চাহিদা পূরণে বাড়ানো হচ্ছে উৎপাদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৬

    গ্যাসের চাহিদা পূরণে বাড়ানো হচ্ছে উৎপাদন

    দেশে গ্যাসের চাহিদা পূরণে সরকার দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট (খোলাবাজার) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছিল। গত মে মাসে স্পট মার্কেটে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ছিল ২১ ডলার, সেটি এখন বেড়ে হয়েছে ৫৪ ডলার। দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত জুলাই মাস থেকে স্পট মার্কেটের এলএনজি কেনা বন্ধ রেখেছে সরকার। এতে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ কমেছে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট

    এই ঘাটতি মেটানোর জন্য জরুরি ভিত্তিতে দেশীয় কূপগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে কাজ করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এরই মধ্যে দেশীয় কূপগুলো থেকে প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) চলমান। আগামী বছর পর্যন্ত আরো ১৪টি গ্যাসকূপ ওয়ার্কওভার, অনুসন্ধান ও উন্নয়ন করা হবে। যার মাধ্যমে দৈনিক আরো প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস উৎপাদন বাড়তে পারে। সে ক্ষেত্রে স্থানীয় উৎস থেকেই পূরণ হতে যাচ্ছে স্পট মার্কেট এলএনজির চাহিদা।

    এ ছাড়া ২০২৫ সালের মধ্যে দেশের ৪৬টি গ্যাসকূপ ওয়ার্কওভার, অনুসন্ধান ও উন্নয়নের মাধ্যমে দৈনিক আরো ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা।

    জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, পেট্রোবাংলার উদ্যোগ বাস্তবায়িত হলে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে। একই সঙ্গে পেট্রোবাংলার আর্থিক চাপও কমবে। সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

    পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি এমএমবিটিইউ এলএনজি গড়ে প্রায় ১৫ ডলারে কিনতে পারছি। এখন স্পট মার্কেট থেকে ৫৪ ডলার দরে এলএনজি কেনা হলে প্রায় সাড়ে তিন গুণ বেশি খরচ হবে। এই মূল্যে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হলে দেশের বিশাল ক্ষতি হবে। এ জন্যই আপাতত স্পট মার্কেট থেকে এলএনজি কেনার কোনো পরিকল্পনা নেই। ’

    তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি ক্রয় করে আসছি, যা এখনো অব্যাহত আছে। আর স্পট মার্কেট থেকে আনা হতো ২০০ মিলিয়ন ঘনফুট, যা গত জুলাই মাস থেকে উচ্চমূল্যের কারণে কেনা বন্ধ রাখা হয়েছে। এই ঘাটতি মেটানোর জন্য দেশীয় কূপগুলো থেকে প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে। আশা করছি, সামনে যেসব কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো করা গেলে স্পট এলএনজির ঘাটতি আমরা মেটাতে পারব। ’

    পেট্রোবাংলা সূত্রে জানা যায়, দেশের গ্যাস সরবরাহ কার্যক্রমে স্থানীয় উৎসর বাইরে দুটি উৎস থেকে এলএনজি আমদানি করা হয়। এর একটি দীর্ঘমেয়াদি চুক্তি, অন্যটি স্পট মার্কেট। স্বাভাবিক সময়ে স্পট মার্কেট থেকে আসা এলএনজিসহ গড়ে দৈনিক প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো জাতীয় গ্রিডে। এখন প্রায় দুই হাজার ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে দেশীয় কূপ থেকে আসছে দুই হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং দীর্ঘমেয়াদি চুক্তিতে কাতার ও ওমান থেকে আসছে ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি। স্পট মার্কেট থেকে আসছে না।

    জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, এলএনজি আমদানি ব্যয় মেটাতে পেট্রোবাংলার গত অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতাত্ত্বিক অধ্যাপক বদরুল ইমাম বলেন, ‘আমরা কখনোই স্পট মার্কেট থেকে এলএনজি কেনার পক্ষে ছিলাম না। কারণ এটা এতই উচ্চমূল্য, যা দেশকে আর্থিক সংকটে ফেলতে পারে। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর বিষয়টি আমরা বহুদিন ধরেই বলে আসছি। এখন পেট্রোবাংলা গ্যাসের উৎপাদন বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ’

    খবর: কালের কণ্ঠ

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬