Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিএনপির ২২ দলীয় জোটের মধ্যে তালেবানও আছে : তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৭

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    বিএনপির ২২ দলীয় জোটের মধ্যে তালেবানও আছে : তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৭

    বিএনপির ২২ দলীয় জোটের মধ্যে তালেবানও আছে : তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা নিরবচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। এটিই আজ গণতন্ত্র দিবসের বাস্তবতা। গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য যা কিছু আজকে বিএনপিই করছে এবং গণতান্ত্রিক রীতিনীতি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ক্ষেত্রে তারাই প্রধান অন্তরায়।

    আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে জনতার সরকার ইন্টারেক্টিভ ওয়েবপোর্টাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার এবং জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদা ভাট্টি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র রচনার লক্ষ্যে জীবন দিয়ে এ দেশ রচনা করে গেছেন। কিন্তু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তখনই হোঁচট খায়, যখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। এর পরই জিয়াউর রহমান প্রথমে খন্দকার মুশতাককে হটিয়ে এবং পরে অস্ত্র ঠেকিয়ে বিচারপতি সায়েমের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতি বনে যান। এরপর জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনীতির কাকদের সমন্বয় ঘটিয়ে বিএনপি দল করেন। ক্ষমতা নিষ্কণ্টক করতে হাজার হাজার সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করেন। ’

    বেগম জিয়াও কম যাননি উল্লেখ করে ড. হাছান বলেন, ‘কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা হামলা, ২০০৪ সালে ঢাকার প্রাণকেন্দ্রে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়। আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্য আহত, বেগম আইভী রহমানসহ ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মী, দুজন অজ্ঞাতসহ ২৪ জন হত্যাকাণ্ডের শিকার, পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছিল। অন্য আহতদের মতো আমার শরীরে এখনো বহু স্প্লিন্টার আছে। ২০১৩-১৪-১৫ সালে সরকার পতনের লক্ষ্যে মানুষকে দিনের পর দিন অবরোধের নামে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে এবং পেট্রলবোমা নিক্ষেপ করে শত শত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। ’

    মন্ত্রী বলেন, যারা এইভাবে অস্ত্র উঁচিয়ে ক্ষমতা দখল করে, ক্ষমতা উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিল এবং ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যা করেছিল, সেই বিএনপি আজ গণতন্ত্রের কথা বলে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দেয়, যা হাস্যকর। বিএনপির ২২ দলীয় ঐক্যজোটের মধ্যে তালেবানরাও আছে। যে আফগানিস্তানে মতপ্রকাশের কারণে শিরোশ্ছেদ করা হয়, সেই ভাবধারার রাজনীতির দলগুলোকে এবং সাথে রেখেছে জামায়াতে ইসলামীকে, যারা দেশটাই চায়নি। সুতরাং তারাই হচ্ছে আজকের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রধান অন্তরায়।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জনতার সরকার সিটিজেন ইনটারেক্টিভ ওয়েব পোর্টাল দেশের সাধারণ জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

    ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমুখী দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে গণতান্ত্রিক চর্চাকে বিকশিত করে উন্নত গণতন্ত্র নিশ্চিত করতে এটি তৈরি করা হয়েছে উল্লেখ করে পলক বলেন, এর মাধ্যমে জনগণ গঠনমূলক সমালোচনা বা পরামর্শ কিংবা সুপারিশ করতে পারবে। সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাবে, যা আপতত প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সচিবদের কাছে পাঠানো হবে। ইতিমধ্যে সরকারের ১১টি মন্ত্রণালয় এই পোর্টালে যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে ৫৬টি মন্ত্রণালয়কে যুক্ত করে এই প্রতিবেদনটি প্রতিদিন একবার সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    জনতার সরকার পোর্টালটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ডিজিটাল লিটারেসি সেন্টারের আওতায় পরিচালিত হবে। জনতার সরকার পোর্টাল ও সরকারের ই-মেইল সেবার প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, এটুআই ও ইউএনডিপি প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।  

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬