Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৮

    ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    মেয়েদের সাফের শিরোপা এতদিন ধরে অধরাই ছিল লাল-সবুজের প্রতিনিধিদের কাছে। অবশেষে কাটল সেই শিরোপা খরা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা-কৃষ্ণারা।

    মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই নান্দনিক ফুটবল উপহার দিয়ে গেছেন সানজিদা-স্বপ্নারা। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারানোর পর এবার নেপালকে কুপোকাত করল মেয়েরা।

    ফাইনালেও মিলল ছন্দময় ফুটবল পসরার দেখা। দুরন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ, নিখুঁত পাসিংয়ের সঙ্গে রক্ষণে দুর্ভেদ্য দেয়াল তৈরি করে নেপালকে ধরাশায়ী করল মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করল তারা। সেই গোলটি খেয়েছে কেবল ফাইনালে।

    দেশের মেয়েরা প্রথমবার ফাইনালে উঠেছিল ২০১৬ সালে। কিন্তু সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের স্বপ্ন ভেঙে ট্রফি কেড়ে নিয়েছিল ভারত। ফেভারিট নেপালকে হারিয়ে সেই অপূর্ণতা দূর হলো কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

    ছেলেরা সাফের ফাইনালে খেলেছে সব মিলিয়ে তিনবার। তবে চ্যাম্পিয়ন হয়েছে একবার। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে একমাত্র শিরোপা জেতে তারা। বাকি দুইবার লাল-সবুজের জার্সিধারীদের স্বপ্ন ভাঙে প্রতিবেশী ভারত।

    সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোল ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশের নারীরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন সুপার সাব শামসুন্নাহার জুনিয়র।

    লড়াইয়ের ৪০তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি সরকার। প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে সেটি জালে জড়াতে কোনো ভুলই করেননি কৃষ্ণা।

    ৭০তম মিনিটে একটি গোল শোধ করে নেপাল। বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে আর দেরি করেননি। জোরাল ক্রস শটে বল জালে জড়ান বাসনেত। রুপনা চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। টুর্নামেন্টে এটাই প্রথম গোল হজম করেছে বাংলাদেশ।

    পাল্টা আক্রমণ থেকে ৭৭তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এতেই কোণঠাসা হয়ে পড়ে নেপাল। সতীর্থের কাছ থেকে বল পেয়ে নির্ভুল নিশানায় নেপাল গোলরক্ষকের চোখ ফাঁকি দেন কৃষ্ণা। এতেই হিমালয়ের দেশ প্রথমবারের মতো হারানোর সুখস্পর্শ নিল দেশের মেয়েরা।

    টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৮ গোল) ও সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের সাবিনা খাতুন। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফ্লেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬