Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে গেল না ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২২ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২২ ১২:৪৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে গেল না ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২২ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২২ ১২:৪৪

    জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে গেল না ভারত

    ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নেওয়া চারটি অঞ্চল নিজ ভূখণ্ডে সংযুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার এ ঘোষণায় বেজায় চটেছে পশ্চিমা দেশগুলো। গতকাল শুক্রবার এ ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া। তাতে ভেটো দেয় রাশিয়া।

    তবে মস্কোর মিত্র তথা কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত চীন এই প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করেনি। বরং ভোট দেওয়া থেকে বিরত ছিল দেশটি।

    অন্যদিকে পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও জাতিসংঘে ‘বন্ধু’ রাশিয়ার পাশেই দাঁড়িয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার প্রস্তাবে ইউক্রেনের অধিকৃত অঞ্চলে ‘অবৈধ গণভোটের’ নিন্দা করা হয়।  

    নিয়মমাফিক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটপর্ব শুরু হয় জাতিসংঘের ১৫ সদস্য দেশের (৫ স্থায়ী সদস্য) মধ্যে। মার্কিন চাপ উড়িয়ে দিয়ে ভোটদানে বিরত থাকে ভারত। ভোট দেয়নি চীন, ব্রাজিল। মোট ১০টি দেশ রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিয়েছে। তবে স্বাভাবিকভাবেই প্রস্তাবটি পাস হয়নি।

    ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া চারটি অঞ্চলকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন পুতিন। গতকাল এক দীর্ঘ ভাষণে তিনি বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করা আমাদের লক্ষ্য নয়। কিন্তু মানুষের ইচ্ছা ছিল, রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে রুশ নাগরিক হিসেবে পরিচিত হওয়া। সেই জন্যই আমরা গণভোটের মাধ্যমে দোনেৎস্ক, লুহানস্ক, খারসন, জাপোরিঝিয়া-এই চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করলাম।

    এ বিষয়ে উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, ইউক্রেনের ঘটনাপ্রবাহ সম্প্রতি যে খাতে বইছে, তাতে গভীরভাবে চিন্তিত ভারত। নয়াদিল্লি বরাবরই শান্তি ও সম্প্রীতির পক্ষে রয়েছে বলেও জানান তিনি।  

    বিশ্লেষকদের মতে, মোদি সরকার ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি মেনেই এই কাজ করছে। নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে সময়ের পরীক্ষিত ‘বন্ধু’ রাশিয়াকে চীনের আরো কাছাকাছি ঠেলে দিতে চায় না নয়াদিল্লি।  

    এছাড়া, এটা যুক্তরাষ্ট্রের জন্য কড়া বার্তা। কারণ, সম্প্রতি এফ-১৬ যুদ্ধবিমানের জন্য পাকিস্তানে বিরাট আর্থিক প্যাকেজ দিয়েছে বাইডেন প্রশাসন। আর সেটাই ভালোভাবে নেয়নি ভারত।
    সূত্র: সংবাদ প্রতিদিন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬