Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শোষণমুক্ত সমাজ গঠনে বুদ্ধের চিন্তাধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২২ ২২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২২ ২২:৫৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শোষণমুক্ত সমাজ গঠনে বুদ্ধের চিন্তাধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২২ ২২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২২ ২২:৫৪

    শোষণমুক্ত সমাজ গঠনে বুদ্ধের চিন্তাধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মহামতি গৌতম বুদ্ধের মহৎ শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

    তিনি বৌদ্ধ নেতাদের উদ্দেশে বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা হিসেবে এবং সজ্জন হিসেবে সাধারণ মানুষের কাছে আপনাদের গ্রহণ যোগ্যতা রয়েছে। আমি আশা করি, একটি সুখী-সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা সেই আস্থা ও বিশ্বাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবেন।

    শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ‘প্রবারণা পূর্ণিমা ও কাঠিন চীবর দান’ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি একথা বলেন।

    বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে বৌদ্ধ সম্প্রদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বুদ্ধের মহৎ শিক্ষা ও আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সহিংসতা, শোষণ ও বঞ্চনা থেকে মানবজাতিকে মুক্ত করতে সৎ পথ দেখিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি শান্তিপূর্ণ ও শোষণমুক্ত সমাজ গঠনে বুদ্ধের এই চিন্তাধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    রাষ্ট্রপতি বলেন, আজ বিশ্বের অনেক স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং লোভ, হিংসা, প্রতিহিংসার মতো অশুভ প্রবৃত্তি সমাজে শোষণ ও বঞ্চনা বাড়িয়ে দিচ্ছে।

    গৌতম বুদ্ধকে মানবতা ও স্বাধীনতার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বৌদ্ধ নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের একটি অংশ। এই অঞ্চল তথা বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে হামিদ বলেন, এই কঠিন সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।

    রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আসুন সৎ ও সুন্দর জীবন-যাপনে উদ্বুদ্ধ হই, সকল প্রকার অসৎ কর্মকাণ্ড থেকে বিরত থেকে ভালো কাজের মাধ্যমে নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলি।

    এ সময় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-২ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান বেগম আরমা দত্ত এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ড. সম্পদ বড়ুয়া, এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬