Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে ৪৮ মাসের চুক্তি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৮:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৮:০৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে ৪৮ মাসের চুক্তি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৮:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৮:০৭

    শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে ৪৮ মাসের চুক্তি

    কক্স আর্কিটেকচার ও পপুলাস আর্কিটেকচার নামে দুটি কোম্পানির মধ্য থেকে পপুলাসকে বাছাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান এই প্রতিষ্ঠানটির সঙ্গে ৪৮ মাসের চুক্তি করেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। যার মধ্যে ৩০ মাসে শেষ হবে স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ। বিশ্বের বড় বড় স্টেডিয়াম তৈরির সঙ্গে অলিম্পিক-ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণের অভিজ্ঞতা আছে পপুলাসের।

    পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরুর ৩০ মাসের ভেতরে শেষ হবে। পরবর্তী ১২ মাস স্টেডিয়ামটি বিসিবি নিজেদের আয়ত্তে রাখবে। এই সময় স্টেডিয়ামের ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজ করবে নির্মাণ প্রতিষ্ঠান পপুলাস আর্কিটেকচার। সেজন্য অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানটির সঙ্গে মোট ৪৮ মাসের চুক্তি করেছে বিসিবি।

    আজ (বুধবার) রাজধানীর এক অভিজাত হোটেলে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি। পপুলাসের পক্ষে পরিচালক অ্যান্ড্রু জেমস এবং বিসিবির পক্ষে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ৩৪৭ পাতার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। স্টেডিয়াম বানানোর জন্য স্থানীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তি করবে পপুলাস।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন বলেছেন, ‘শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসের ৩৪৭ পাতার চুক্তিপত্রে ৪৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। প্রথম ৬ মাস ডিজাইনের ওপর কাজ করবে তারা। পরের ৩০ মাসে স্টেডিয়ামের অবকাঠামো তৈরি করতে হবে। শেষ ১২ মাস ছোটখাটো ভুলত্রুটিগুলো সংশোধনের কথা বলা হয়েছে।’

    চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে খসড়া ডিজাইনও দেখিয়েছে পপুলাস। যেখানে নৌকার আদলে নকশা প্রকাশিত হয়। তবে স্টেডিয়ামটি নির্মাণে কত বাজেট করা হয়েছে, তা জানায়নি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর বাজেট ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।

     
    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬