Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে শয্যা সংকট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ১৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ১৩:১৮

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে শয্যা সংকট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ১৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২ ১৩:১৮

    ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে শয্যা সংকট

    আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ভোলায় ব্যাপক হারে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের বেডে জায়গা না পেয়ে অনেককে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার ফ্লোরে।

    ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোলায় গত এক সপ্তাহে সহস্রাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর ২/৩ দিনেও কোন উন্নতি না হওয়ায় তাদেরকে ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এখানে ডায়রিয়া ওয়ার্ডে বেডের সংখ্যা ১৫টি । ভোলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে রোগী আসায় প্রতিদিন ভর্তি হওয়া রোগীর সংখ্যা অর্ধ-শতাধিক। এ কারেণে বেডে না পেয়ে বাধ্য হয়ে রোগীদেরকে হাসপাতালের বারান্দায় ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

    সোমবার (১৭ অক্টোবর) ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচ তলার বারান্দায় ডায়রিয়ার রোগীর জন্য কোন জায়গা ফাঁকা নেই। এতে করে চিকিৎসক ও নার্সরা রোগীদেরকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আর ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন উপজেলা থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।

    ভোলার দৌলতখান উপজেলার সালমা বেগম জানান, তাদের এক বছরের শিশু ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হলে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কোন উন্নতি না হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করা হয় । এখানে এসে ডায়রিয়া ওয়ার্ডে কোন বেড খালি না পেয়ে বাচ্চাক নিয়ে হাসপাতালের বারান্দার ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন।

    একই অবস্থা তজুমদ্দিন উপজেলা থেকে আসা জাহানার বেগমের। তার শিশু কন্যাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে কোন উন্নতি না হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করা হয় । এখানে এসে দেখেন কোন বেড না পেয়ে ৩ দিন ধরে বাচ্চাক নিয়ে হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এতে ভোগান্তির কোন শেষ নেই।

    এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। বিড়ম্বনার মধ্যে পড়ছেন রোগীর স্বজনরা।

    ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ভোলা সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৫৭ জন শিশু। ভোলায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ২৫টি। বর্তমানে এখানে রোগী রয়েছে ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি।

    ডায়রিয়ার পাশাপাশি শিশুদের হঠাৎ করেই নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত এক সপ্তাহ ধরে কখনও ঠান্ডা আবার কখনও গরমের কারণে শিশু রোগী বেড়েছে হাসপাতালে।

    হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে হাসপাতালে শিশু রোগীদের চাপ বেড়েছে।চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে সাধ্যমতো প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

    ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের (ভারপ্রাপ্ত) আবাসিক চিকিৎসক ডা. আবদুল মজিদ শাকিল জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় ও পুকুরের পানি কমে যাওয়াসহ বিভিন্ন কারণে ভোলায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে হাসপাতালে যথেষ্ট পরিমাণ স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে।

    তিনি জানান, হাসপাতালের আউটডোরে প্রতিদিন ৩’শ থেকে সাড়ে ৩,শ রোগীকে সেবা দেয়া হয়। এর মধ্যে অর্ধেকের বেশি শিশু রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। এদের মধ্যে যারা সিবিআর পর্যায় তাদেরকে ভর্তি করা হচ্ছে।

    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম জানান, ভোলায় হঠাৎ করে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় বাধ্য হয়ে বারান্দায় ও ফ্লোরে চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

    তিনি বলেন, ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন হলেও হাসপাতাল এখনও সেই ১০০ শয্যার জনবল দিয়েই চলছে। ১০০ বেডের হাসপাতালে এতো রোগীর চাপ থাকায় আমরা তাদের চিকিৎসা দিতে গিয়ে অনেকটা হিমসিম খাচ্ছি। তবে হাসপাতালের নতুন ভবন চালু হলে এ সমস্যা থাকবে না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬