Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আওয়ামী লীগও চায় তারেক দেশে ফিরে আসুক: সেতুমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২২ ১৯:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২২ ১৯:০৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগও চায় তারেক দেশে ফিরে আসুক: সেতুমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২২ ১৯:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২২ ১৯:০৫

    আওয়ামী লীগও চায় তারেক দেশে ফিরে আসুক: সেতুমন্ত্রী

    বুকে সৎসাহস থাকলে তারেক রহমান দেশে ফিরে আসুক। এ জন্য তো আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

    বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনাই নাকি বিএনপির আন্দোলন- এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তাদের পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আওয়ামী লীগ ও সরকারও চায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কৃত অপরাধের শাস্তি কার্যকর করা হোক।

    নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, দেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

    সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আর্থসামাজিক ও ভূ-রাজনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যেকোনো সময়ের চেয়ে আরো সুসংহত। বিরোধিতার নামে বিএনপি এ দেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।

    ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটনকারী অপরাধী খুনি তারেক রহমান ও তার দলের নেতারাই হলো এ দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জাতির অস্তিত্ব হাজার বছর ধরে ছিল, আছে এবং থাকবে বরং হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

    আওয়ামী লীগ সব ক্ষেত্রে ব্যর্থ, বিএনপি মহাসচিবের কাছে আবারও প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তাহলে কি বিএনপি বিরোধী দল হিসেবে সফল? আন্দোলন ও নির্বাচনে যাদের ব্যর্থতা ছাড়া কিছুই নেই তাদের মুখে এ কথা মানায় না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬