Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ডিসেম্বরে যান চলবে ফেব্রুয়ারিতে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২২ ২১:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২২ ২১:৪৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ডিসেম্বরে যান চলবে ফেব্রুয়ারিতে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২২ ২১:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২২ ২১:৪৫

    বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ডিসেম্বরে যান চলবে ফেব্রুয়ারিতে

    কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ‘বঙ্গবন্ধু টানেল’-এর কাজ এখন শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম এ টানেল। তবে উদ্বোধন হলেও যান চলাচলের জন্য পুরোপুরি উন্মুুক্ত হবে আগামী ফেব্রুয়ারিতে।

    বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘টানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি কাজগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই। উদ্বোধনের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে উদ্বোধনের পর পরই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত নাও হতে পারে।’

    টানেল-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে টানেলের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে ঊধ্বর্তন কর্তৃপক্ষের। কিন্তু নিরাপত্তার স্বার্থে কয়েক মাস পরীক্ষামূলকভাবে যান চলাচল করবে। পরীক্ষামূলক যান চলাচলে দ্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে পুরোদমে যান চলাচলের পরিকল্পনা রয়েছে।

    জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানেলের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯১ দশমিক ৫ শতাংশ। আগামী নভেম্বরের মধ্যে আরও কমপক্ষে ৫ শতাংশ এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। এ ছাড়া প্রকল্প-সংশ্লিষ্ট বিদেশি দাতা সংস্থাগুলোরও আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ কাজ শেষ করার তাগদা রয়েছে। টানেলের সংযোগকারী তিন সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে ৯৯ শতাংশ। পূর্ব দিকে ৫ দশমিক ৩ কিলোমিটারের অ্যাপ্রোচ সড়কের কাজ এখনো চলমান রয়েছে। সার্ভিস এরিয়ার বাংলো, দুটি সেতুর ড্রেনেজের অভ্যন্তরীণ রোডের কাজ চলমান রয়েছে। টানেলের প্রয়োজনীয় ৩৭৯ দশমিক ৪৩ একরের মধ্যে ১৪ দশমিক ১৬৫ একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টানেলের নিরাপত্তার জন্য স্ক্যানার দ্রুত বসানোর কথা থাকলেও ভূমি সংক্রান্ত জটিলতার কারণে তা বাস্তবায়নের কাজ শেষ হয়নি। এর কারণে টানেল উদ্বোধন হলেও পুরোদমে যান চলাচল করতে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে টানেল উদ্বোধন কাজ সম্পন্ন করতে ১৩টি উপকমিটি গঠন করেছে সেতু কর্তৃপক্ষ। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রাম শহর ও আনোয়ারাকে ‘ওয়ান সিটি টু টাউন’-এর আদলে কর্ণফুলী নদীতে তৈরি হচ্ছে টানেল। এ টানেলের এক প্রান্তে রয়েছে আনোয়ারার ভারী শিল্প এলাকা। অন্য প্রান্তে চট্টগ্রাম নগরী, বিমান ও সমুদ্রবন্দর। সরকার বিভক্ত দুই অংশকে একই সুতোয় যুক্ত করতে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ সরকার ও  চাইনিজ এক্সিম ব্যাংক এ প্রকল্পের যৌথ অর্থায়ন করছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ার কারণে নির্মাণ ব্যয় কয়েক শ কোটি টাকা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এটি পুরোদমে চালু হলে প্রতি বছর প্রায় ৬৩ লাখ গাড়ি চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে। এতে পাল্টে যাবে চট্টগ্রাম তথা দেশের অর্থনীতি। বৈপ্লবিক পরিবর্তন আসবে শিল্প-কারখানা ও পর্যটন শিল্পে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬