Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঘূর্ণিঝড় : ঢাকায় না পেরে সিলেটে নামল দুই বিমান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২০:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২০:৫১

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ঘূর্ণিঝড় : ঢাকায় না পেরে সিলেটে নামল দুই বিমান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২০:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২০:৫১

    ঘূর্ণিঝড় : ঢাকায় না পেরে সিলেটে নামল দুই বিমান

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন/অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে এসব গন্তব্যের নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালালে নামতে না পেরে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় অঞ্চলের তিন বিমানবন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় নোটাম জারি করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরে উড্ডয়ন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইনসের পাইলটের সিদ্ধান্ত অনুযায়ী দু-একটি ফ্লাইট ডাইভার্ট হয়েছে। আমরা নিয়মিত আবহাওয়ার আপডেট নিচ্ছি। ’

    বিমানবন্দর সূত্র জানায়, আবহাওয়ার অনুকূল না থাকার কারণে সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইনসের চেন্নাই থেকে ঢাকাগামী একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে বিকেল সোয়া ৪টায় সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সন্ধ্যা ৭টায় সিলেটে অবতরণ করেছে। এ ছাড়া সৌদিয়া এয়ারলাইনসের একটি কার্গো উড়োজাহাজ চীনের গুয়াংজুতে অবতরণ করেছে।

    জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে সতকর্তা হিসেবে বেবিচকের নির্দেশনা অনুযায়ী, তিনটি বিমানবন্দর বন্ধ থাকায় বিমানের বিকেল ৩টা থেকে মঙ্গলবার দুপর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বরিশালের নির্ধারিত ফ্লাইটগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এ ছাড়া সোমবার সন্ধ্যার ঢাকা-কলকাতা ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ’

    তাহেরা খন্দকার আরো বলেন, বিমানের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিজি-৫৮৫ ফ্লাইটটি প্রবল ঝড়ের কারণে শাহজালালে নামতে না পেরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৭৮ জন যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করেছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ’

    ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে তিনটি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকায় সংশ্লিষ্ট ফ্লাইটগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আবার ফ্লাইট চলাচল করবে এবং অন্য ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬