Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ডিসেম্বরে জনস্রোত দেখাবে আ.লীগ: কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৯:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৯:৩০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ডিসেম্বরে জনস্রোত দেখাবে আ.লীগ: কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৯:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৯:৩০

    ডিসেম্বরে জনস্রোত দেখাবে আ.লীগ: কাদের

    দু’তিনটি সমাবেশ করে কিছু লোক সমাগম করে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বরে মানুষের ঢল আর জনস্রোত কাকে বলে, তা দেখাবে আওয়ামী লীগ।

    বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে খিলগাঁও থানা ও ১, ২, ৩ ও ৭৫ নাং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    বিএনপির নেতা মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দু’তিনটা সমাবেশ করে ফখরুলের ভাবখানা এমন যে, ক্ষমতায় এসেই গেছে। এতো সোজা না, এতো সোজা না, খেলা হবে। খেলা হবে। রাজপথে খেলা হবে। আন্দোলনে খেলা হবে। ডিসেম্বরে বিজয়ের মাসে খেলা হবে। আগামী নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে, ভোটচুরি বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে।’

    “কথায় কথায় শুধু ঢল নামে। জনস্রোততো এখনও দেখেননি। ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। একটু অপেক্ষা করুন। লোকের ঢল কাকে বলে দেখবেন।”

    এ সময় বিএনপি নেতাদের তত্ত্বাবধায়ক সরকারের ভুত মাথা থেকে নামানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ভুত বাংলার মানুষ নিষিদ্ধ করেছে। উচ্চ আদালত নিষিদ্ধ করেছে। আর তত্ত্বাবধায়ক চিন্তা করে লাভ নেই। ফখরুল ক্ষমতার রঙ্গিন খোয়াব দেখছেন। এখনও দেখেন নি কতো ধানে কত চাল। সময় আসছে বুঝিয়ে দেবো।

    রিজার্ভ নিয়ে বিএনপির মন্তব্যের কঠোর সমালোচনা করে কাদের বলেন, তারা কোন মুখে রিজার্ভের কথা বলে। রিজার্ভ আমরা ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গেছি। এখন বৈশ্বিক সংকটের কারণে ৩৬ বিলিয়ন ডলার। বিএনপির রিজার্ভ কতো ছিলো? বিএনপির সময়ে ৪.৮ অর্থাৎ ৫ বিলিয়নও ছিলো না।

    বিদ্যুৎ নিয়ে বিএনপি সমালোচনারও জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে হায়রে কাণ্ড। দৌড় রে দৌড়। বেশি দুরে নয়। শনির আখড়ার দৌড়। ভুলে গেছেন? ফখরুল সাহেব শনির আখড়ায় পাবলিকে দৌড়ায়। পাবলিকে দৌড় দেয়।

     “বিদ্যুৎ নিয়ে ফখরুল বড় বড় কথা বলে। এই বৈশ্বিক সংকেটর আগে দেশে কোনো বিদ্যুতের অভাব ছিলো না। গ্যাসের অভাব ছিলো না। অথচ বিএনপি সময়ে বিদ্যুতের বদলে শুধু খাম্বা ছিলো।”

    বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি অভিহিত করে তিনি বলেন, তারা ক্ষমতায় আসতে বিভিন্ন দেশের দারস্থ হয়। আমরা এই রাজনীতি করি না। জনগণ ভোট দিলে আমরা ক্ষমতায় থাকবো না দিলে থাকবো না।

    সংবিধানের কোনো পরিবর্তন হবে না জানিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সংবিধান পরিবর্তন করবে। ডিসেম্বরে বুঝিয়ে দেবো সংবিধান পরিবর্তনের দুঃসাহস কি করে হলো। মাথা থেকে নামাতে হবে। এই পবিত্র সংবিধান লাখো শহীদের রক্তে মাখা...অনেক কচু কাটা করেছেন। সংবিধানকে আর বাংলার জনগণ কচু কাটা করতে দেবে না।

    বিএনপি লন্ডনের রিমোট কন্ট্রোলে চলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওখান থেকে ফরমায়েশ করে আর এখানে ফখরুল নাচে। যেমনি নাচায় তেমনি নাচে। পুতুলের মতো। পুতুলের কি দোষ। ফখরুল সাহেব নাচানাচি করছেন আন্দোলনের নেতা কে? নির্বাচনের নেতা কে? দণ্ডিত আসামী যে মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে বাংলাদেশ থেকে পালিয়েছে ২০০৮ সালে। এই নেতা কি মেনে নেবে বাংলাদেশের জনগণ? শেখ হাসিনার মতো যোগ্যতা, সততা, দক্ষতা আর কারও আছে এদেশের?

    এ সময় মহানগর দায়িত্বশীল নেতাদের সম্মেলন শেষে দ্রুত কমিটি গঠন করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা মানতে হবে। দলটাকে বাঁচান।

    “কমিটি করতে টাকা লাগবে না। এটা বিএনপির হতে পারে। আওয়ামী লীগ এটা প্রাকটিস করতে পারে না। টাকা পয়সা নিয়ে মনোনয়ন, টাকা পয়সা নিয়ে কমিটি গঠন; এটা চিরতরে বন্ধ করতে হবে শেখ হাসিনার নির্দেশ। নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করতে হবে। একজনের বিরুদ্ধে আরেকজনের নামে দুর্নাম বন্ধ করতে হবে।”

    তিনি বলেন, ‘জনগণ কষ্টে আছে আমরা বুঝি। জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কষ্টও বেড়েছে। গরিব মানুষের কষ্ট, নিম্ন মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের কথা আমরা জানি, আমরা বুঝি, শেখ হাসিনা বোঝেন। তার রাতের ঘুম হারাম হয়ে যায় আপনাদের কষ্টের কথা চিন্তা করে। আজকের এই সংকটে উত্তরনের জন্য তিনি দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা করছেন। একটু ধৈর্য্য ধরেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬