Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বগুড়া থেকে রংপুর বিভাগের ৮ জেলায় বাস চলাচল বন্ধ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২২ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২২ ১৪:১৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বগুড়া থেকে রংপুর বিভাগের ৮ জেলায় বাস চলাচল বন্ধ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২২ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২২ ১৪:১৮

    বগুড়া থেকে রংপুর বিভাগের ৮ জেলায় বাস চলাচল বন্ধ

    বগুড়া থেকে রংপুর বিভাগের ৮ জেলায় আকস্মিক ভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

    শুক্রবার সকাল ৬ টা থেকে বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের ঘোষনা দেন বগুড়া জেলা বাস,মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি। রংপুর বিভাগে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত বগুড়া থেকে রংপুর বিভাগের ৮ জেলায় বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম।

    আমিনুল ইসলাম জানান, রংপুর বিভগে পরিবহন ধর্মঘট থাকায় বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় মালিক সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

    শুক্রবার (২৮ অক্টোবর) বগুড়ার চারমাথা কেন্দ্রীয় টার্মিনালে গিয়ে দেখা গেছে বগুড়া থেকে রংপুর, দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলায় চলাচলকারি বাস গুলো বন্ধ রয়েছে। রংপুর দিনাজপুরের দিক থেকেও কোন বাস বগুড়ায় ঢুকছে না। রাজশাহী, পাবনা ওসিরাজগঞ্জ থেকে রংপুর ও সৈয়দপুর গামী বাসগুলো বগুড়া পর্যন্ত এসে যাত্রী নামিয়ে দিচ্ছেন। ফলে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন। শাহাব উদ্দিন নামের এক যাত্রী স্ত্রী সন্তান নিয়ে রাজশাহী থেকে রংপুর গামী একটি বাসে উঠেন। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি যাবেন। বাসটি বগুড়ার চারমাথায় সকল যাত্রী নামিয়ে দেয়। ফলে শাহাব উদ্দিন স্ত্রী সন্তান নিয়ে সিএনজি চালিত অটোরিক্সায় রওনা দেন পলাশবাড়ির উদ্দেশ্যে।

    মালিক সমিতি সূত্রে জানা গেছে, বগুড়া থেকে প্রতিদিন দেড় শতাধিক বাস রংপুর বিভাগের ৮ জেলায় যাতায়াত করে। রংপুর মালিক সমিতির ও দেড়শতাধিক বগুড়া পর্যন্ত যাতায়াত করে থাকে। এছাড়াও বগুড়ার উপর দিয়েছে রংপুর বিভাগের আরো ৪ শতাধিক বাস প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে। রংপুর বিভাগের পরিবহন ধর্মঘটের কারণে এই বাস গুলো শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

    বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বলেন, বাস চলাচল বন্ধের কারণে চারমাথা এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। কোন যাত্রী যেন হয়রানির শিকার না হয় পুলিশ সেই বিষয়টি দেখবে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬