Journalbd24.com

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আপনারা পাকিস্তান ফিরে যান, বিএনপিকে হানিফ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ১৮:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ১৮:০৬

    আরো খবর

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    আপনারা পাকিস্তান ফিরে যান, বিএনপিকে হানিফ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ১৮:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ১৮:০৬

    আপনারা পাকিস্তান ফিরে যান, বিএনপিকে হানিফ

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, একসময় বাংলাদেশ ব্যর্থ ছিল। সেই বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র। রিজার্ভ নাকি শেষ, দেশে নাকি কিছু নেই। মাথার ওপর বাতি জ্বলছে, আর বিএনপি হাতে হারিকেন নিয়ে বলে বিদ্যুৎ চাই! লন্ডন থেকে অনেক বড় বড় কথা বলা হচ্ছে।

     বাংলাদেশ কোন পথে যাবে, লন্ডন থেকে সেই ফয়সালার প্রয়োজন নেই। কারণ সেই ফয়সালা ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে হয়ে গেছে।

    আজ শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

    এর আগে সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

    মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বহু কষ্টে ৩০ শতাংশ লোককে বিদ্যুৎ দিয়েছিল। তা-ও ২০ ঘণ্টা লোড শেডিং থাকত। সবাই বিদ্যুৎ এলে বলত, খালেদা জিয়া আসল! আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিয়েছি। সারা দুনিয়ার বিপর্যস্ত অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে মন্দা। সারা বিশ্বে জ্বালানি ক্রাইসিসের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, সাময়িক অসুবিধা হচ্ছে- এতে আমাদের দায় নেই। অথচ ভাঙা রেকর্ডের মতো সকাল-বিকাল মির্জা ফখরুলরা বলে যাচ্ছেন দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, সব শেষ হয়ে গেছে। তারা আমাদের অর্জন চোখে দেখে না।

    অনুষ্ঠানে মিছিল দেওয়া দলের নেতাকর্মীদের উদ্দেশ করে হানিফ বলেন, তোমরা বলছ লোটাস কামাল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এ মিছিল আর কখনো দেবে না। আওয়ামী লীগ কি ভয় পাওয়া দল? কারো ভেংচি দেখে আওয়ামী লীগ ভয় পায় না। মুস্তফা কামাল ভয় পাওয়া লোক না।

    বিএনপিকে উদ্দেশ করে হানিফ আরো বলেন, ওরা বলে- টেক ব্যাক বাংলাদেশ। ওদের বাবা ছিল রাজাকার। আপনারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? বোমা মেরে মানুষ মেরেছেন। মির্জা ফখরুল, কোথায় ছিল আপনাদের মানবতা? পার্লামেন্টে নিন্দা প্রকাশ করতে দিলেন না। এত সহজে আপনাদের চোখের পানি শেষ হবে না। দু-একটা সমাবেশ করে আপনারা মনে করছেন, খেলা মনে হয় জমে গেছে। বাংলার মানুষ দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনবে না। আপনারা পাকিস্তানকে লালন করেন, আপনারা পাকিস্তানে ফিরে যান।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মুজিবুল হক।

    অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সারা বিশ্বের অনেক রাষ্ট্রের চেয়ে আমরা অনেক ভালো আছি। আমরা সাময়িক বিপদে আছি। ইনশাআল্লাহ! সে বিপদ কেটে যাবে। আমাদের ফরেন রিজার্ভ সাত বিলিয়ন ছিল। এখন রিজার্ভ ৩৬ বিলিয়ন। জাতীয় রাজস্ব ছয়গুণ বৃদ্ধি করেছি। আমরা কখনো পিছু ফিরে যাব না।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ। সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ারকে পুনরায় সভাপতি ও আবদুর রহিমকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন সংসদ সদস্য মুজিবুল হক।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬