Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সেন্টমার্টিনে ১৪ বছরে পর্যটক বেড়েছে সাড়ে তিনশ শতাংশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২৩:১৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সেন্টমার্টিনে ১৪ বছরে পর্যটক বেড়েছে সাড়ে তিনশ শতাংশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২৩:১৮

    সেন্টমার্টিনে ১৪ বছরে পর্যটক বেড়েছে সাড়ে তিনশ শতাংশ

    দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে গত ১৪ বছরে পর্যটক বেড়েছে সাড়ে ৩০০ শতাংশ। এ দ্বীপে প্রতিদিন সাড়ে ৪ হাজার পর্যটক ঘুরতে যান। এর মধ্যে ১৬ শতাংশ পরিবেশ সম্পর্কে বেশ সচেতন; ৪১ শতাংশ মোটামুটি সচেতন এবং ৪৩ শতাংশ পর্যটক অনেকটাই অসচেতন। এ অসচেতন পর্যটকরা যেখানে-সেখানে প্লাস্টিকের বর্জ্য ফেলা থেকে শুরু করে নানা অনিয়ম করেন।

    শনিবার কক্সবাজারে সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নবিষয়ক কর্মশালায় ইউএনডিপির গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ। পরিবেশ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

    কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় নাজনীন আহমেদ বলেন, সেন্টমার্টিনে টেকসই পর্যটনের চিন্তা করতে হবে। এ দ্বীপ নিয়ে পলিসি, অ্যাডভোকেসি ও ডাটা ম্যানেজমেন্ট সিকিউরিটি সাপোর্ট নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে দ্বীপের বাসিন্দাদেরও কাজে লাগাতে হবে।

    প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, পরিবেশকে কমিটমেন্টের জায়গায় নিয়ে এসেছে সরকার।

    তিনি বলেন, পরিবেশের পাশাপাশি ট্যুরিজমও চাই, যাতে উন্নয়ন টেকসই হয়। কারণ, মানুষের মতো সব জীবের বেঁচে থাকার অধিকার আছে।

    ফারহিনা আহমেদ আরও বলেন, মানুষের সংবেদনশীলতার অভাবে দ্বীপটি আজ বিপন্ন। এ কারণে পর্যটকদের সংবেদনশীল হতে হবে, যাতে দ্বীপের জীববৈচিত্র্যের পাশাপাশি শৈবাল, প্রবাল ও কেয়াগাছ নষ্ট না হয়।

    কর্মশালায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দা মাসুমা খানম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নেতা মুহাম্মদ আলী জিন্নাত, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬