Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এডওয়ার্ড কেনেডি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২ ১৪:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২ ১৪:৪৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    এডওয়ার্ড কেনেডি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২ ১৪:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২ ১৪:৪৪

    এডওয়ার্ড কেনেডি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু: প্রধানমন্ত্রী

    মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সরব অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড এম কেনেডিকে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রয়াত এই মার্কিন সেনেটরের ছেলে টেড কেনেডি জুনিয়র এবং তার পরিবারের তিন সদস্য রোববার সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাদের এ কথা বলেন। খবর বাসসের।

    বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এডওয়ার্ড কেনেডির অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারপ্রধান।

    শেখ হাসিনার বলেন, টেড কেনেডি জুনিয়র, তার ছেলে, মেয়ে এবং স্ত্রীর সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী ১৯৭২ সালের ফেব্‌রুয়ারিতে কেনেডি সিনিয়রের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

    যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সাত দিনের সফরে শনিবার বাংলাদেশে এসেছেন কানেটিকাট স্টেট সেনেটের সাবেক সদস্য টেড কেনেডি জুনিয়র। ৫ নভেম্বর পর্যন্ত এই সফরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন এবং কলা ভবনের সামনে 'এডওয়ার্ড কেনেডি বটগাছ' পরিদর্শন করবেন।

    বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এডওয়ার্ড এম কেনেডি ১৯৭১ সালে ভারতে শরণার্থী শিবির পরিদর্শন করেছিলেন। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মার্কিন সেনেটে পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার বিরুদ্ধে তিনি সাহসী অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে যুক্তরাষ্ট্রে জনমত গড়ে তুলতে কেনেডি সিনিয়রের ভূমিকার কথাও স্মরণ করেন সরকারপ্রধান।

    টেড কেনেডি জুনিয়র বৈঠকে বলেন, তার পরিবার প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করে এমন সংগঠনগুলোর সঙ্গে তিনি দেখা করবেন এবং রাজশাহী ও বগুড়া সফর করবেন।

    শিশুকালে ক্যান্সারজয়ী ও পা হারানো টেড জুনিয়র পেশায় আইনজীবী। বাংলাদেশ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ক্যাথরিন 'কিকি' কেনেডি, মেয়ে কিলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন ও ভাতিজা ম্যাপ অ্যালেন।

    প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মাদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬