Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মূল্যস্ফীতির তথ্য দিতে গড়িমসির কারণ জানতে চেয়েছে আইএমএফ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ১৩:৩৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মূল্যস্ফীতির তথ্য দিতে গড়িমসির কারণ জানতে চেয়েছে আইএমএফ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ১৩:৩৯

    মূল্যস্ফীতির তথ্য দিতে গড়িমসির কারণ জানতে চেয়েছে আইএমএফ

    বাজারে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। চাপ সামাল দিতে সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশে গড়িমসি করতেও দেখা যায়। রেওয়াজ অনুযায়ী প্রতি মাসের প্রথম সপ্তাহে মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করার কথা থাকলেও গেল দুই মাসে তাতে ছেদ পড়ে।

    গত সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পরও আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। বেশি হারে বেড়েছে বলেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয়নি- এমন অভিযোগ ওঠে। এ অবস্থায় বিবিএসের প্রতিবেদনের বাস্তবতা ও বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল।

    সংস্থাটি যথাসময়ে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করার পরামর্শ দিয়েছে বিবিএসকে। এ ছাড়া প্রতি তিন মাস অন্তর জিডিপি প্রবৃদ্ধির তথ্য প্রদানে অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছে আইএমএফ।

    বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমানের সঙ্গে এক বৈঠক এই বিষয়গুলো তুলে ধরে আইএমএফ। মঙ্গলবার (১ নভেম্বর) আইএমএফ মিশনপ্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক হয়।

    বৈঠকসূত্রে জানা গেছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তি বছর পরিবর্তন করতে পাঁচ বছর চেষ্টা করে না পারলেও তিন মাস পরপর জিডিপির প্রবৃদ্ধির তথ্য দিতে চায় পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আইএমএফের নির্দেশিকা মানতে গিয়ে ত্রৈমাসিক তথ্য দেওয়ার কাজ শুরু করে সরকারি সংস্থাটি।

    বিবিএসের কর্মকর্তারা জানিয়েছেন, এখন জিডিপি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে। এটি পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছর করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু গত ৫ বছরেও ভিত্তি বছর পরিবর্তন করতে পারেনি সংস্থাটি। বর্তমানে বিবিএস বছরে দুবার জিডিপি প্রবৃদ্ধির তথ্য দেয়। বছর শেষে একটি সাময়িক এবং পরে পূর্ণাঙ্গ তথ্য দেয়। তবে এই পদ্ধতি বাতিল করে প্রবৃদ্ধি বছরে চারবার প্রকাশ করার পরামর্শ দিয়েছে আইএমএফ। যাতে করে দেশের আর্থিক স্বাস্থ্যের অগ্রগতি সব সময় জানা যায়।

    আইএমএফের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিবিএস মহাপরিচালক বলেন, বিবিএসের সঙ্গে আইএমএফের বৈঠক রুটিনমাফিক বলা যেতে পারে। আইএমএফ জিডিপির ত্রৈমাসিক প্রবৃদ্ধির বিষয়ে জানতে চেয়েছে। আমরাও এ বিষয়ে কাজ করছি। তবে এটা বললেই করা যাবে না, চাইলেই হবে না। কারণ আমরা যাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করব, তাদেরও সেই প্রস্তুতি থাকা লাগবে। সবাইকে এ বিষয়ে আমরা প্রস্তুত করছি।

    তিনি বলেন, আইএমএফ প্রতিনিধি দল আমাদের সঙ্গে কাজ করছে। আমরাও সভা-সেমিনার করছি, কিভাবে এটা করা যায়। তবে কবে থেকে কোয়ার্টারলি প্রকাশ করতে পারব তা এখন বলা যাবে না। দক্ষিণ এশিয়ায় সবাই এটা করছে, আমাদেরও করতে হবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে যেসব শর্ত দিচ্ছে, সেগুলোর একটিও নতুন নয়। বিভিন্ন সময়ে দেওয়া পরামর্শগুলো এখন শর্ত হিসেবে দেওয়া হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬