Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: স্পিকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২২:০৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: স্পিকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২২:০৮

    মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: স্পিকার

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    তিনি বলেন, প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দূরীকরণে সমস্যা থাকবেই। সমস্যাগুলো নতুন পদ্ধতিতে সমাধান করতে পারার মধ্যেই এসপিসিপিডি প্রকল্পের সফলতা।

    বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত 'পলিসি ডায়লগ অন পলিসি একশনস টু এন্ড প্রিভেন্টেবল ম্যাটেরনাল ডেথস' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

    মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা' সাব-কমিটির আহবায়ক ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, মো: আব্দুস শহীদ এমপি, মো. শহীদুজ্জামান সরকার এমপি, আ ফ ম রুহুল হক এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ এবং ইউএনএফপি এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস বক্তৃতা করেন।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সেবা ও সহায়তা পাচ্ছেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে। এই প্রজেক্টের অধীনে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সেবা প্রদানের উদ্যোগ নেওয়া যেতে পারে।

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক গর্ভবতী মায়ের সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে সে অনুযায়ী সেবা প্রদান করলে নিরাপদ প্রসব নিশ্চিত হবে এবং মায়েদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে।

    তিনি বলেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণের জন্য নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে হবে এবং চলমান কাজগুলোর সফলতা আনয়ন করতে হবে।

    সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় পলিসি ডায়লগ অনুষ্ঠানে মো. হাবিবে মিল্লাত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং মোছা. শামীমা আক্তার খানম এমপি, ফখরুল ইমাম এমপি, ডা. সামিল উদ্দিন শিমুল, আনোয়ারুল আবেদীন খান এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, বাসন্তী চাকমা এমপি, রুমানা আলী এমপি, অপরাজিতা হক এমপি, খ: মমতা হেনা লাভলী এমপি এবং সংসদ সদস্য ও ইউএনএফপিএ'র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম,এ, কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূঁইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান, ইউএনএফপিএ এবং বিএপিপিডি'র প্রতিনিধিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই পলিসি ডায়লগে উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬