Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিনামূল্যে বীজ ও সার পাবেন ১৭ লাখ কৃষক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ২২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ২২:৫৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বিনামূল্যে বীজ ও সার পাবেন ১৭ লাখ কৃষক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ২২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ২২:৫৩

    বিনামূল্যে বীজ ও সার পাবেন ১৭ লাখ কৃষক

    আসন্ন রবি মৌসুমে সারা দেশের প্রায় ১৭ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিনামূল্যে সরবরাহ করবে সরকার। গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির মতো রবি ফসলের চাষ ও উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, রবি ফসল চাষে আগে থেকেই বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হচ্ছে। তবে এ বছর বেশি পরিমাণে সরবরাহ করা হবে। কারণ রবি মৌসুমে যেসব ফসল চাষ হয়, তার সবকটিতে বাংলাদেশের আমদানিনির্ভরতা রয়েছে। সম্প্রতি এসব ফসলের দামও বেড়েছে। এজন্য আমদানি ব্যয়ে কমানো ও স্থানীয় উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত অর্থবছরের তুলনায় প্রায় ৩০ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এ খাতে। পাশাপাশি প্রায় এক লাখ কৃষককে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

    কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা এ বিষয়ে কালবেলাকে বলেন, চাষ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এসব বীজ ও সার বিতরণ শেষ করা হবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬৪ জেলার ১৬ লাখ ৭০ হাজার ৫০০ কৃষক এ সুবিধা পাবেন। এজন্য সরকারের ব্যয় হবে ১৩৭ কোটি টাকা। এর মধ্যে বীজ বাবদ ব্যয় হবে ৮০ কোটি ৮০ লাখ টাকা। আর সার বাবদ ব্যয় হবে ৪৫ কোটি ৭৭ লাখ টাকা। কৃষকদের ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। এ ছাড়া ১০ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হবে পরিবহনসহ অন্যান্য কার্যক্রমে। 

    তেলজাতীয় ফসলের চাষ বাড়ানোর জন্য যেসব নতুন এলাকার চাষিরা এ ধরনের চাষ করবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

    একজন কৃষক এক বিঘা জমির জন্য ২০ কেজি করে গমবীজ অথবা ২ কেজি হাইব্রিড ভুট্টাবীজ পাবেন। প্রতি বিঘায় এক কেজি করে সরিষাবীজ, এক কেজি করে সূর্যমুখী হাইব্রিড বীজ, ১০ কেজি করে চীনা বাদাম ও ৮ কেজি করে সয়াবিনবীজ দেওয়া হবে। পেঁয়াজ চাষের জন্য এক কেজি করে শীতকালীন পেঁয়াজের বীজ দেওয়া হবে। বিঘাপ্রতি ৫ কেজি মসুর ও মুগ এবং ৮ কেজি খেসারিবীজ দেওয়া হবে।  একটি পরিবার এক ধরনের বীজই পাবেন। গম, সরিষা, সূর্যমুখী,

    সয়াবিন ও শীতকালীন পেঁয়াজ চাষের জন্য প্রতি ৫ জনের একটি গ্রুপকে ৫০ কেজির এক বস্তা এমওপি ও এক বস্তা ডিএপি সার দেওয়া হবে। অর্থাৎ চাষিরা বিঘাপ্রতি ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার পাবেন। আর ভুট্টা চাষের জন্য বিঘাপ্রতি ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

    জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব বীজ ও সার বিতরণ করা হবে। উপজেলা সদর থেকে এসব বীজ ও সার বিতরণ করা হবে। এসব বীজ বিএডিসি থেকে সংগ্রহ করা হবে। কোনো কারণে বিএডিসি বীজ সরবরাহ করতে না পারলে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পভুক্ত এসএমই কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হবে।

    সবচেয়ে বেশি বীজ পাবেন দিনাজপুর জেলার কৃষকরা। এই জেলার ৬৫ হাজার ২২০ জন কৃষক এ সুবিধা পাবেন। এ ছাড়া জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, নোয়াখালী, ঝিনাইদহ, ফরিদপুর, কিশোরগঞ্জ ও শেরপুর জেলার উল্লেখযোগ্যসংখ্যক কৃষক এ সুবিধা পাবেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬