Journalbd24.com

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৪:০৭

    আরো খবর

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৪:০৭

    বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে এনে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন-প্রসার, জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন এবং জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং জ্বালানি চাহিদা ও যোগানে উন্নত-অনুন্নত প্রতিটি দেশকে হিমশিম খেতে হচ্ছে, যে কারণে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রাখার লক্ষ্যে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।

    মঙ্গলবার (৮ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস-২০২২’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    ‘গণপ্রকৌশল দিবস-২০২২’ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে প্রধানমন্ত্রী আইডিইবি’র সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’ অত্যন্ত সময়োচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন, যুদ্ধ-বিধ্বস্ত দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১৯৭২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গঠন করেন এবং গ্রামসহ সারা দেশে বিদ্যুতায়নের ব্যবস্থা করেন। জাতির পিতা ১৯৭৫ সালে বিদেশি তেল কোম্পানি শেল অয়েল থেকে ৫টি গ্যাসক্ষেত্র-তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ- ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন।

    জাতির পিতার এই যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্তের ফলে দেশে জ্বালানি নিরাপত্তার গোড়াপত্তন ঘটে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার ‘রূপকল্প-২০৪১’ অর্জনে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

    প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়নের ফলে বিদ্যুৎ উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে দৈনিক ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট হয়েছে। দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। আমাদের সরকারের সময়ে সুন্দলপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, ভোলা নর্থ ও জকিগঞ্জ নামে মোট ৫টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ২১টি অনুসন্ধান, ৫০টি উন্নয়ন ও ৫৬টি ওয়ার্কওভার কূপ খননের ফলে দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ১ হাজার এমএমসিএফডি।

    জ্বালানি চাহিদা পূরণে পায়রা বন্দরে ফ্লোটিং স্টোরেজ রেজিষ্ট্রেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মাতারবাড়িতে দৈনিক ১ হাজার ঘনফুট ক্ষমতার ১টি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। সরকার জ্বালানিখাতকে আধুনিক ও ডিজিটালাইজড করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্যাস ও কয়লার উৎপাদন বৃদ্ধিতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে।

    প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যে আইডিইবি’র সদস্য প্রকৌশলীরা টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তায় সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট হবেন এবং ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে জোরালো ভূমিকা রাখবেন।

    তিনি ‘গণপ্রকৌশল দিবস-২০২২’ ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    2. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    3. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    4. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    5. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    6. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    7. পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও
    সর্বশেষ সংবাদ
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ
 মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬