Journalbd24.com

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শ্রমিক লীগের নেতাদের দখলে থাকা ৩ একর জমি উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৮:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৮:৫২

    আরো খবর

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    শ্রমিক লীগের নেতাদের দখলে থাকা ৩ একর জমি উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৮:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৮:৫২

    শ্রমিক লীগের নেতাদের দখলে থাকা ৩ একর জমি উদ্ধার

    রাজধানীর উত্তরা-১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘অ্যাপার্টমেন্ট প্রজেক্ট’ এলাকার পশ্চিম পাশে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছে। সেখানে শ্রমিক লীগের নেতারা অবৈধভাবে দখল করে শতাধিক দোকান করেছিল। এ উচ্ছেদ অভিযানে ৩ একর জমি উদ্ধার করা হয়েছে।

    সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সে অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বেলা দেড়টার দিকে উচ্ছেদ অভিযান শেষ করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরা বিভাগের বাস্তবায়ন-৬ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেত্বত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক।

    জানা গেছে, রাজধানীর উত্তরা-১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘অ্যাপার্টমেন্ট প্রজেক্ট’ এলাকার পশ্চিম পাশে রাজউকের জমি দখল করে বাজার গড়ে তুলেছিলেন শ্রমিক লীগের নেতারা। ওই বাজার থেকে প্রতি মাসে ৪ লাখ টাকার বেশি চাঁদা তোলা হতো। এই টাকার ভাগ পেতেন ক্ষমতাসীন দলের নেতা থেকে শুরু করে রাজউকের অসাধু কর্মীরাও। রাজউকের তৃতীয় পর্যায় প্রকল্পে প্রায় ১০০ একর জায়গা বাণিজ্যিক প্লটের জন্য নির্ধারণ করা আছে। বাস্তবে ওই প্লটগুলো খালি। ওই খালি জায়গাগুলোয় অনেক দিন আগে থেকেই অনুপ্রবেশ ঘটেছে। যেগুলো আমরা বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে উচ্ছেদ করেছি। এরই ধারাবাহিকতায় আজ রাজউক উত্তরা ১৮ নম্বর সেক্টরে আবাসিক প্রকল্পের পশ্চিম পাশে বেড়িবাঁধ সংলগ্ন পঞ্চপট্টি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই জায়গায় তিন-চার মাস ধরে একটি অবৈধ বাজার গড়ে উঠেছিল। বাজারের ভেতর ১০০টির মতো দোকান ছিল। এই জায়গার পরিমাণ তিন একরের মতো। রাজউকের পরিকল্পিত আবাসন প্রকল্পের পাশে বাণিজ্যিক প্লটে গড়ে উঠেছে অবৈধ বাজার। সম্প্রতি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় রাজউকের কর্মকর্তা জানান, বাজারের চাহিদা উত্তরা আবাসিক প্রকল্প থেকেই মূলত শুরু হয়েছিল। কিন্তু রাজউকের পক্ষ থেকে আবাসিক এলাকার ভেতরেই অস্থায়ীভাবে একটি সুপারশপ করে দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই হিসেবে আবাসিক বাসিন্দাদের চাহিদা ওই সুপারশপ থেকেই মেটানো সম্ভব। এই অবৈধ মার্কেট স্থাপনে রাজউক কর্তৃপক্ষ অনেকবার বাধা দিয়েছিল, কিন্তু তারপরও প্রতিনিয়ত দখল বেড়ে যাচ্ছিল। রাজউকের বিভিন্ন কর্মকর্তারা সুবিধা নেন এমন অনেক তথ্য জানতে পেরেছিলেন। উচ্ছেদের পরিকল্পনা রাজউকের চেয়ারম্যানের নির্দেশে করা হয়েছে।

    রাজউকের বাস্তবায়ন-৬ এর নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন, এ অভিযান চালিয়ে বেদখলে থাকা প্রায় তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে। এর আগেও আমরা একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছি; কিন্তু বেদখল ঠেকানো সম্ভব হয়নি। কিন্তু এবার আমরা বাঁশ দিয়ে বেড়া তৈরি করে দিচ্ছি। এর ভেতরে আমার অধীন কর্মীদের শাকসবজি চাষ করার পরামর্শ দিয়েছি। ওই কর্মীরা আবাসিক প্রকল্প এলাকার ভেতরে অবস্থান করেন। অবৈধভাবে আবার যাতে কেউ এই জায়গার দখল নিতে না পারেন সে ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। কারণ, একটি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একদিনের কর্মসূচি হলেও অনেক টাকা ব্যয় হয়। সুতরাং বারবার একই জায়গায় উচ্ছেদ করতে হলে সরকারের টাকার অপচয় হয়। যত দিন না এই বাণিজ্যিক প্লটগুলো নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে, অন্ততপক্ষে তত দিন যেন প্লটের জায়গাগুলো দখলমুক্ত রাখা সম্ভব হয়।

    সর্বশেষ সংবাদ
    1. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    2. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    3. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    4. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    5. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    6. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    7. পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও
    সর্বশেষ সংবাদ
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ
 মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬