Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৯:১৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৯:১৯

    সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

    চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বাঁশখালী থেকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

    মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

    আগামীকাল বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জানাজার নামাজ অনুষ্টিত হবে। পরে বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২ টায় ২য় এবং বিকেল ৩ টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রী কলেজ মাঠে ৩য় জানাজা শেষে তাকে বাঁশখালী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বাশঁখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্য বিষয়ে স্নাতক শেষ করেন। তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চট্টগ্রাম -১৫ বাঁশখালী আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পরে তিনি বিএনপি সরকারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বিএনপির একমাত্র সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ ২০১০ সালে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

    এদিকে বরেণ্য এই রাজনীতিবিদ জাফরুল ইসলাম চৌধুরীর মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

    এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে একজন দায়িত্বশীল অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তিনি চট্টগ্রামে একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল জাফরুল ইসলাম চৌধুরী বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন তা নি:সন্দেহে প্রশংসনীয়। জনপ্রতিনিধি এবং জনকল্যানমূলক নানা কাজেও তিনি যে অবদান রেখেছেন সেজন্য এলাকাবাসী তাঁকে চিরদিন স্মরণ রাখবে। মানবকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    নেতৃবৃন্দ বলেন, জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি’র প্রতিটি সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। দেশের এই দূর্দিনে তাঁর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের ইহলোক ত্যাগে আমরা গভীরভাবে শোকাহত।

    নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬