Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইউক্রেনের গম আসছে আজ, রবিবার রাশিয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৫৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইউক্রেনের গম আসছে আজ, রবিবার রাশিয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৫৫

    ইউক্রেনের গম আসছে আজ, রবিবার রাশিয়ার

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউক্রেন থেকে গম আমদানির চুক্তি করে বাংলাদেশ সরকার। যুদ্ধের কারণে এই গম পৌঁছানো নিয়ে শঙ্কা থাকলেও দেশটি থেকে গমের প্রথম চালান আজ বুধবার চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছাবে। প্রায় ৫০ হাজার টন গমের চালানটি আজ দুপুরে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে রাশিয়া থেকে ৫০ হাজার টনের আরেকটি গমের চালান আগামী রবিবার দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে কয়েক বছর ধরে গমের উৎপাদন যথেষ্ট নয়। চলতি অর্থবছরে ১১ লাখ টন গম উৎপাদনের

    লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবার সরকারিভাবে দেশের বাজার থেকে গম সংগ্রহের কার্যক্রমও আশানুরূপ নয়। এসব কারণে আমদানি করেই গমের চাহিদা পূরণ করছে সরকার। চলতি অর্থবছরে (২০২২-২৩) গমের চাহিদা পূরণে সরকারিভাবে (জিটুজি) প্রায় ছয় লাখ ৫০ হাজার টন গম আমদানি করতে চুক্তি করা হয়েছে। এর মধ্যে রাশিয়া থেকে পাঁচ লাখ টন এবং বুলগেরিয়া থেকে এক লাখ এবং ইউক্রেন থেকে ৫০ হাজার টন গম আমদানি করা হচ্ছে। ইউক্রেন থেকে প্রতি টন গম আমদানিতে ব্যয় হচ্ছে ৪০৬.৮৩ ডলার, যা চুক্তি করা অন্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অন্য দেশের তুলনায় প্রতি টনে প্রায় ৭০ ডলার কম দামে ইউক্রেন থেকে গম কিনছে বাংলাদেশ।

    বুলগেরিয়া থেকে দুটি প্যাকেজে ৫০ হাজার টন করে এক লাখ টন গম এরই মধ্যে আমদানি করা হয়েছে। এর মধ্যে প্রথম প্যাকেজে প্রতি টন গম আমদানিতে ব্যয় হয়েছে ৪৪৮.৩৮ ডলার। দ্বিতীয় প্যাকেজে প্রতি টন গম আমদানিতে ব্যয় হয়েছে ৪৭৬.৩৮ ডলার।

    রাশিয়া থেকে যে পাঁচ লাখ টন গম আমদানি করা হচ্ছে, তার মধ্যে প্রথম ধাপে প্রায় ৫২ হাজার টন এবং দ্বিতীয় ধাপে গত ২৯ অক্টোবর আরো প্রায় ৫৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। তৃতীয় ধাপে আরো প্রায় ৫০ হাজার টন গম আগামী রবিবার বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

    সব মিলিয়ে চলতি অর্থবছর এ পর্যন্ত দুই লাখ সাত হাজার টন গম আমদানি করা হয়েছে। রাশিয়া থেকে আরো দুটি চালান দেশে এসে পৌঁছানোর পর বাজারে সরকারি গমের সরবরাহ ও মজুদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মজিবর রহমান বলেন, ‘আমাদের দানাদার খাদ্যশস্যের মজুত বেশ ভালো অবস্থানে রয়েছে। সন্তোষজনক এই মজুদ ধরে রাখতে আমরা আমদানি বাড়াতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমদানি চুক্তির আওতায় ইউক্রেন ও রাশিয়ার থেকে সব গম দেশে এসে পৌঁছালে আমাদের মজুদ পরিস্থিতির আরো উন্নতি হবে। ’

    খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত অর্থবছরে (২০২১-২০২২) দেশে প্রায় ৪০ লাখ ১২ হাজার টন গম আমদানি করা হয়েছিল। এর মধ্যে সরকারিভাবে পাঁচ লাখ ৪৬ হাজার টন এবং বেসরকারিভাবে ৩৪ লাখ ৬৬ হাজার টন গম আমদানি করা হয়। চলতি অর্থবছরের গত ৬ নভেম্বর পর্যন্ত বেসরকারিভাবে চার লাখ ১২ হাজার টন গম আমদানি করা হয়েছে।

    খবর: কালের কণ্ঠ

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬