Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে : ডেপুটি স্পিকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১৩:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১৩:০১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে : ডেপুটি স্পিকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১৩:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১৩:০১

    বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে : ডেপুটি স্পিকার

    ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুকে মানবসম্পদে পরিণত করতে হবে। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল শিশুকে মানবসম্পদে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার যাত্রায় তাদেরকে উন্নয়ন সহকারী হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সকল সন্তানকে নিজের পরিবারের সদস্য মনে করে সমাজের সবাইকে সরকারের পাশাপাশি যথাযথ অবদান রাখতে হবে। মো. শামসুল হক টুকু বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    গতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও জাতির পিতার ডাকে সাড়া দিয়ে সাধ্যানুযায়ী প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল শিশু ও নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে কয়েকটি ধারা সংযুক্ত করা হয়।

    তিনি আরো বলেন, জাতির পিতার দৌহিত্রী ও শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে অসামান্য অবদান রাখায় সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন। সরকার শিশুদের অধিকার রক্ষায় ও তাদের মানবসম্পদে পরিণত করতে নানাবিধ ভূমিকা পালন করছে। সরকার বিশ্বাস করে ২০৪১ সালের মাধ্যে উন্নত দেশ গড়তে হলে শিশু-নারী-পুরুষ সবার অবদান রাখা প্রয়োজন।

    এর আগে, মো. শামসুল হক টুকু ফিরোজা বারী শিশু হাসপাতালের হিমোফিলিয়া ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি জন্মগত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও তাঁদের পরিবারের সদস্যদের মাধ্যমে রোগের উৎপত্তি ও চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া এ মহতী উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন মর্মে মন্তব্য করেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে শিশুদের উৎসাহ প্রদানের লক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া পিন্টু, বাশিকপের সাধারণ সম্পাদক মনিরুল আলম ও প্রাক্তন রাষ্ট্রদূত মশয়ূদ মান্নান বক্তব্য রাখেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬