Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • যুবলীগের মহাসমাবেশ: নেতাকর্মীদের মিলনমেলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ১৫:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ১৫:০৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    যুবলীগের মহাসমাবেশ: নেতাকর্মীদের মিলনমেলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ১৫:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ১৫:০৪

    যুবলীগের মহাসমাবেশ: নেতাকর্মীদের মিলনমেলা

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আ‌য়োজন করা হ‌য়ে‌ছে যুব মহাসমাবেশ। এ সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে যোগ দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগ, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড়সহ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।  

    এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ, বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ভিসি চত্বর, ফুলার রোড, টিএসসিসহ আশপাশের এলাকায় বাসসহ বিভিন্ন যানবাহনে করে যুবলীগের নেতাকর্মীদের আসতে দেখা যায়।

    বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকে বৃহস্পতিবার সন্ধ্যায়, অনেকে দিবাগত রাতে তাদের এলাকা থেকে রওনা হয়েছিলেন। সকালে এসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেন। এ ছাড়া যুবলীগের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়। এ সময় নেতাকর্মীরা সমাবেশস্থলে না ঢুকে টিএসসি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়, শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেন। তারা জানান, দুপুরে জুমার নামাজের পর তারা সমাবেশস্থলে প্রবেশ করবেন।

    যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সমাবেশ নিয়ে কথা বললে তাঁরা বেশ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা বলেন, এ সমাবেশে সারা দেশের নেতাকর্মীরা এসেছেন। এ আমাদের এক মিলনমেলা।

    পাবনা থেকে আগত যুবলীগের সাজ্জাদ হোসেন বলেন, ‘গতকাল রাতে আমরা বাসে করে রওনা হয়েছিলাম। সকাল সকাল এখানে এসে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সকালে এসে বিশ্রামও নিয়েছি। ’

    লক্ষ্মীপুর যুবলীগ শাখার কাইয়ুম নামে এক কর্মী বলেন, ‘আজকে আমাদের দলের ৫০ বছর পূর্তি। এ জন্য অনেক খুশি লাগতেছে। শুনেছি হাসিনা আপা আসবে এখানে। তাঁকে সরাসরি দেখতে পাব। তাঁর ভাষণ শুনতে পারব। এ জন্য অনেক খুশি খুশি লাগতেছে। ’

    এদিকে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ উপলক্ষে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু রিকশা চলতে দেখা গেলেও শাহবাগ এলাকায় কোনো যানবাহন দেখা যায়নি। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থায় দেখা গেছে। বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় পুলিশ, ডিবি পুলিশ, বোম ডিসপোজাল ইউনিটসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬