Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পণ্য পরিবহনে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ ব্যবহারে আগ্রহী ভুটান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২০:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২০:১৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    পণ্য পরিবহনে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ ব্যবহারে আগ্রহী ভুটান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২০:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২০:১৯

    পণ্য পরিবহনে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ ব্যবহারে আগ্রহী ভুটান

    নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী হয়ে বর্তমানে চলাচল করছে আন্তর্দেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস। এ পথে ভারত থেকে চলাচল করছে পণ্যবাহী ট্রেন। এবার পণ্য পরিবহনে এই সংযোগপথ ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ভুটান।

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভুটান সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চিলাহাটি রেলপথ, স্টেশন ও লুপলাইন পরিদর্শন করে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শক ফিরোজ আহমেদকে সঙ্গে নিয়ে ১৭ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভুটানের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রধান সেওয়াং লাহদান। এর আগে পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চিলাহাটি রেলস্টেশনের অতিথিশালায় প্রতিনিধিদলের আলোচনা সভা হয়।

    পরিদর্শন শেষে ভুটান প্রতিনিধিদলের পক্ষে এডিবির পরামর্শক ফিরোজ আহমেদ বলেন, চিলাহাটি রেলস্টেশন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমল থেকে আসাম, শিলিগুড়ি, দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ ছিল। ভুটানের যে পণ্য বাংলাদেশে আসে, সেটি এ পথে বহন করা যায় কি না, সেটি দেখতে এসেছেন তাঁরা। বাংলাদেশ সরকার এবং এডিবি তাঁদের সহযোগিতা করছে। এটি তাঁদের প্রাথমিক পরিদর্শন।

    রেলপথটিকে সম্ভাবনাময় উল্লেখ করে ফিরোজ আহমেদ বলেন, এটি আরও বাড়বে, যদি এ পথের (রেল) সঙ্গে স্থলবন্দর এবং পুলিশ অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন) চালু করা হয়।

    প্রতিনিধিদলের সদস্য ভুটানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি কমল প্রধান বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, দ্রুত ও কম সময়ের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ, মোংলা সমুদ্রবন্দর ও বুড়িমারী-চেংড়াবান্ধা স্থলবন্দরকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন। এ জন্য ভারত ও বাংলাদেশের পথগুলো পরিদর্শনে এসেছেন। চিলাহাটি রুট চালু হলে দুই দেশের মধ্যে কম খরচে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।

    পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের বাণিজ্যের একটা সম্ভাবনা আছে। তারা বাংলাদেশে পাথর রপ্তানি করে। ভুটানে প্রচুর ফল হয়, সে ফল তারা ভারত, বাংলাদেশসহ বহির্বিশ্বে রপ্তানি করেন। চিলাহাটি রুট ব্যবহারে তাঁদের মোংলা বন্দরের সঙ্গে দূরত্ব কমবে। এই বন্দর ব্যবহার করে স্বল্প খরচে বহির্বিশ্বে তাঁদের পণ্য পৌঁছাতে পারবেন। এই সম্ভাবনা সামনে রেখে তাঁরা মূলত অবকাঠামো ব্যবস্থাপনা কেমন আছে, সেটি দেখার জন্য উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটির আগমন। চিলাহাটির রেল অবকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁরা সন্তুষ্ট বলে উল্লেখ করেন তিনি।

    এর এক দিন আগে ওই প্রতিনিধিদল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের বুড়িমারী ও ভারতের কোচবিহারের চেংড়াবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। বৃহস্পতিবার চিলাহাটি পরিদর্শন শেষে বুড়িমারী হয়ে ভারতের উদ্দেশে যাত্রা করে দলটি।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬