Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান আর নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২ ১৫:৫৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান আর নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২ ১৫:৫৫

    সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান আর নেই

    বিশিষ্ট সমুদ্র আইন বিশেষজ্ঞ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম. হাবিবুর রহমান (৭৬) মারা গেছেন।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রীসহ দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

    বুধবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান।

    অধ্যাপক হাবিবুর রহমানের মৃত্যুর পরদিন বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের মরদেহ আইন বিভাগের সামনে নেওয়া হয়। সেখানে আইন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বরেণ্য এই অধ্যাপককে শেষ শ্রদ্ধা জানায়। এরপর অধ্যাপক হাবিবুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া তারে গ্রামের বাড়ি বগুড়ার ধূনট উপজেলার বানিয়াতি গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

    বরেণ্য এই অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, স্যার খুবই মেধাবী এবং জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম একজন সমুদ্র আইন বিশেষজ্ঞ ছিলেন। অবসরগ্রহণের পর থেকে খন্ডকালীন শিক্ষক হিসেবে তিনি আমাদের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের সমুদ্র আইন পড়াতেন। স্যারকে হারিয়ে আমরা আইন বিভাগের সকলে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

    এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খ্যাতিমান এই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর।

    বিজ্ঞপ্তিতে তারা দেশে আইন বিষয়ে পঠন-পাঠনে ড. হাবিবুর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, অধ্যাপক হাবিবুর রহমানের মৃত্যুতে দেশ তার এক কৃতী শিক্ষক ও গবেষককে হারালো। বাংলাদেশের সমুদ্র জয়ের ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

    উল্লেখ্য, অধ্যাপক হাবিবুর রহমান ১৯৭৩ সালে রাবির আইন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি সমুদ্র আইন বিষয়ে ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার পাশাপাশি জার্মানীর ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বিভাগীয় সভাপতি, আইন অনুষদ অধিকর্তা ও সিনেট সদস্যসহ অন্য কয়েকটি দায়িত্বও পালন করেন। তিনি বেশ কয়েকটি মাস্টার্স, এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেন। সমুদ্র আইন বিষয়ে তাঁর গ্রন্থ ও প্রবন্ধসমূহ ব্যাপক উদ্ধৃত হয়।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬