Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, সতর্ক পুলিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ১৫:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ১৫:০০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, সতর্ক পুলিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ১৫:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ১৫:০০

    সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, সতর্ক পুলিশ

    বিএনপির বিভাগীয় গণসমাবেশে সিলেটের বিভিন্ন জেলা থেকে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। অনেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সমাবেশস্থল ও আশপাশ এলাকায় অবস্থান করছেন।

    শনিবারের (১৯ নভেম্বর) গণসমাবেশকে কেন্দ্র করে আগেভাগে চলে আসা নেতাকর্মীরা আশপাশের হোটেল ও সমাবেশের প্যান্ডেলে অবস্থান নিয়েছেন।

    সরকারি আলিয়া মাদরাসা মাঠে হাজারো নেতাকর্মী অবস্থান করছেন। সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশ সফল করতে ২ দিন আগে চলে এসেছেন।

    এদিকে, বৃহস্পতিবার বিকেলে নগরীতে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রলীগ। কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে তারা পুরো নগরীতে শোডাউন করেন। একপর্যায়ে তারা বিএনপির সমাবেশস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠের পার্শ্ববর্তী চৌহাট্টা মোড়ে অবস্থান নেয়। ঘন্টাখানেক তারা সেখানে অবস্থান করে বিএনপি বিরোধী স্লোগান ও বক্তব্য দেয়। এসময় চৌহাট্টা এলাকায় আতঙ্ক দেখা দেয়।

    এমন পরিস্থিতিতে পুলিশ বলছে, সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

    বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে গিয়ে দেখা যায়, ক্যাম্পের এক পাশে রান্নার কাজ চলছে। ক্যাম্পে থাকা হবিগঞ্জ জেলা বিএনপির এক নেতা জানান- জি কে গউছের উদ্যোগে এই ক্যাম্প স্থাপন এবং এখানে সমবেত হওয়া হবিগঞ্জের সকল নেতাকর্মীকে এ দুদিন খাবার খাওয়ানো হবে। হবিগঞ্জের নেতাকর্মী ছাড়াও যারা খাবার খেতে চাইবেন তাদেরও খেতে দেওয়া হবে।

    হবিগঞ্জের ক্যাম্পে দেখা মিলে আবদুর রউফ নামের ৪০ বছর বয়সী এক বিএনপি কর্মীর। তিনি বাহুবল সদর এলাকার বাসিন্দা। তিনি বলেন, আজ দুপুরে হবিগঞ্জে ধর্মঘট ডাকার ঘোষণা শুনেই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রয়োজনে হেঁটেই সিলেট চলে আসতাম। এটাই এই স্বৈরশাসকের প্রতি আমাদের মতো সাধারণ মানুষের প্রতিবাদ।

    হবিগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী আব্দুল খালেক বলেন, সমাবেশের আগে জেলায় দুদিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তাই ধর্মঘটের আগেই সমাবেশে চলে এসেছি।

    সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাধা-বিপত্তি ডিঙিয়ে আমাদের নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছেন। সময় যত যাবে তত এই সংখ্যা বাড়তে থাকবে। একসময় এটি গণজোয়ারে পরিণত হবে। হুমকি-ধামকি আর পরিবহন ধর্মঘট দিয়ে কাউকে আটকানো যাবে না।

    প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশের আয়োজন করছে তারা। এটি বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

    শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬