Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারাল ব্রাজিল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:০১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারাল ব্রাজিল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ১৪:০১

    রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারাল ব্রাজিল

    লুসাইল স্টেডিয়ামে গ্রুপ জি ম্যাচে ২৫তম র‌্যাঙ্কড সার্বিয়ার বিরুদ্ধে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল। এই ম্যাচে সবকিছু ঠিকঠাক চললে বা ব্রাজিলের সবকটি আক্রমণ ব্যর্থ না হলে বহু গোলে জিততে পারত। তবে শেষ পর্যন্ত ২-০ জয় পেল ব্রাজিল। এদিন নেইমার গোল না করলেও, রিচার্লিসনের দ্বিতীয় গোল সকলের মন জিতেছে।  

    প্রথমার্ধের পরিসংখ্যান বলছে, ব্রাজিল ৪টি শট নিয়েছিল, এর মধ্যে ২টিই টার্গেটে। স্কোর লাইনে যদিও তার কোনও ছাপ পড়েনি। হলুদ জার্সির ফুটবলাররা মরিয়া চেষ্টা করলেন গোলের। কিন্তু সার্বিয়ার রক্ষণভাগ আরও প্রশংসনীয় পারফরম্যান্স করল। বিশ্বের এক নম্বর দল, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে ক্লিনশিট রেখে বিরতিতে যাওয়া, সার্বিয়ার জন্য প্রশংসার উর্ধে। প্রথমার্ধে তারাও একটি শট নিয়েছিল। তুলনায় ব্রাজিল আক্রমণ অনেক বেশি দক্ষতা দেখিয়েছে। এমনটাই প্রত্যাশিত ছিল। পরিসংখ্যান বলছিল, বিশ্বকাপে ব্রাজিলের শেষ ১০টি গোল এসেছে দ্বিতীয়ার্ধে!ফলে সেই আশাতেই বুক বেঁধেছিলেন ব্রাজিল সমর্থকরা। ৪৯ মিনিটে নেইমারকে বক্সের সামনে ফাউল করেন গুডেল। ফ্রি-কিক পায় ব্রাজিল। সার্বিয়ান ওয়ালে ধাক্কা খায় নেইমারের শট। কিছু মুহূর্ত পরেই অ্যালেক্স স্যান্ড্রো থেকে ভিনিসিয়াস এবং স্কোয়ার পাস। নেইমার গোলে শট নিতে পারেননি।

    দ্বিতীয়ার্ধে বাড়তি তাগিদ ব্রাজিল ফুটবলারদের। ঘণ্টাখানের মাথায় অ্যালেক্স স্যান্ড্রোর দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। পরিসংখ্যানই সত্যি হল। অবশেষে ৬২ মিনিটে গোলের খাতা খুলল ব্রাজিল। বেশ কিছু পাস খেলে আক্রমণে ওঠে ব্রাজিল। নেইমারের পাস ভিনিসিয়াসের দিকে। তাঁর শট আটকে দেন সার্বিয়া গোলরক্ষক। যদিও শেষরক্ষা হয়নি। ফিরতি বলে শট রিচার্লিসনের। সার্বিয়ান রক্ষণ নেইমারের দিকেই বেশি নজর রেখেছিল। ডান দিকে রিচার্লিসন আনমার্কড। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রিচার্লিসন। ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোল ব্রাজিলের। এ বারও রিচার্লিসন। একটাই প্রশ্ন, কীভাবে!!! অবিশ্বাস্য গোল বললেও কম বলা হয়। বক্সের সামনে ভিনিসিয়াস জুনিয়রের স্কোয়ার পাস। অনবদ্য দক্ষতায় বল হাওয়ায় তুলে ক্যারাটে কিক রিচার্লিসনের।

    অনবরত আক্রমণে সার্বিয়ার সলিড রক্ষণ বারবার হার মানে। যদিও বেশ কিছু শট পোস্ট এবং বারে লাগে। নয়তো ২-০’র জায়গায় আরও বড় ব্যবধানে জিততে পারতো ব্রাজিল।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬