Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৫:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৫:০৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৫:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৫:০৪

    মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

    মাদক থেকে তরুণদের রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

    বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়া এলাকায় খ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমাদের সমাজে বর্তমানে মাদক একটু ভয়াবহ আকারে ধারণ করছে। অনেকদিন ধরে এই মাদক সমাজের রক্তে রক্তে ঢুকে গেছে। যখন যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকবে তখন অন্যকাজে মন যাবে না। একই সময় অলস সময়টিতে খারাপ কাজে না থেকে যদি খেলাধুলা করো তাহলে তোমরা সুস্থ্য থাকবে, সমাজ সুস্থ্য থাকবে।

    তিনি আরো বলেন, পঞ্চগড় জেলায় কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে তেঁতুলিয়া উপজেলা খেলাধুলায় সব থেকে বেশি এগিয়ে। আমরা চাই এই খেলা আরো অনেকদূর এগিয়ে যাক। তেঁতুলিয়ার মেয়েরা শুধু হেন্ডবল খেলায় নয়, ফুটবলে নয়, অন্যান্য খেলাতেও এগিয়ে যাক। আজকে যে বাংলাদেশের নারীরা শ্রেষ্ঠ অর্জন করছে তার প্রমাণ কিছুদিন আগে হওয়া সাফ ফুটবল। সাফ ফুটবলে নারীরা কিন্তু চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিল। এবং সেই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। এবং সেখানে আমাদের মেয়েরা যা দেখিয়েছেন আমাদের ছেলেরাও অনেকসময় তা দেখাতে পারি না। আমরা তোমাদের প্রতি শ্রদ্ধা জানায় তোমাদের অর্জনকে শ্রদ্ধা জানায় তোমরা আমাদের যা দেখিয়েছ। আমি বিশ্বাস করি এই খেলাধুলা বা যতকিছুই করি না কেন সবকিছু আমাদের নারী পুরুষ মিলেই এই বাংলাদেশ। সকলের সমান অধিকার। এই দেশটিকে গঠনে আমরা আশা করব যেই স্টেডিয়াম আমরা গঠন করে দিচ্ছি এটি এই এলাকার খেলাধুলা বিকাশে অনেক বেশি উপকারে আসবে।

    এসময় ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, পঞ্চগড় জেলা প্রশাসন জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মাজেদ, সহকারী প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ প্রমূখ।

    এর আগে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে তেঁতুলিয়া কাজী শাহবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলোয়াড় শিক্ষার্থীরা ফুলদিয়ে বরণ করেন। এর পর তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে বৃক্ষরোপণের মাধ্যমে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজের শুভ উদ্বোধন করেন। পরে পঞ্চগড় সদর উপজেলায় আরও একটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

    জানা যায়, গত ২১ সালের ৪ মে ২য় পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজের অনুমোদন দেয়া হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে জুলাই ২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত। ২য় পর্যায়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়ামের কাজের উদ্বোধন করা হচ্ছে। অনুমোদিত প্রকল্প মূল্য ধরা হয়েছে ১৬৪৯.৩২৫২ কোটি টাকা।

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬