Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ডিসেম্বরেই ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২২ ২২:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২২ ২২:৩০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ডিসেম্বরেই ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২২ ২২:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২২ ২২:৩০

    প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ডিসেম্বরেই ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

    প্রধানমন্ত্রীর সম্মতি পেলে চলতি ডিসেম্বর মাসেই ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হবে। ইতিমধ্যে ওই সব মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া আগামী ফেব্রুয়ারি মাসের শেষদিকে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই প্রতিবেদন তুলে ধরা হয়।

    কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, শওকত হাচানুর রহমান রিমন, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, জিন্নাতুল বাকিয়া ও মোসা. তাহমিনা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে ২৮৬টি মডেল মসজিদ নির্মাণকাজের বাস্তব অগ্রগতি তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ২০২১ সালের ১০ জুন ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। নির্মাণকাজ চলছে আরো ২৮৬টি মসজিদের। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ডিসেম্বরের শেষ সপ্তাহে আরো ৫০টি মসজিদ উদ্বোধন করা হবে। অন্য ৫০টি মডেল মসজিদ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করা হবে।

    প্রতিবেদনে আরো বলা হয়, ভিতের কাজ চলমান আছে ৮৯টির, গ্রেড বিমের ঢালাই হয়েছে আটটির, নিচতলার কলাম ঢালাই হয়েছে ৪৭টির, প্রথম তলার ছাদ ঢালাই হয়েছে ৪২টির, দ্বিতীয় তলার ছাদ ঢালাই হয়েছে ২৯টির, তৃতীয় তলার ছাদ ঢালাই হয়েছে ৫৯টির ও ১২টির চতুর্থ তলার ছাদ হয়েছে।

    বৈঠকে সৌদি আরবে হাজিদের তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ না থাকা এবং প্রয়োজনে পাওয়া না যাওয়াসহ নানা অভিযোগ তোলা হয়েছে।

    পরে কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে হাজিদের তদারকির জন্য প্রশিক্ষণ দিয়ে এবং কাজের অভিজ্ঞতা যাচাই করে পাঠানোর সুপারিশ করা হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণ নির্দেশিকা প্রণয়নের জন্য সাত সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির কাজ চলমান রয়েছে। একই প্রতিবেদনে  হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক বিভাগের সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। এ সুপারিশ আলোচনা ও পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে মন্ত্রণালয় জানায়। কার্যক্রম গৃহীত হলে পরে কমিটিকে জানানো হবে।

    বৈঠকে জানানো হয়, সঠিকভাবে হাজিদের থাকা-খাওয়া এবং স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে হজযাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য নির্দেশিকা তৈরির জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আর হজের সময় যেসব এজেন্সি এক কিলোমিটারের মধ্যে বাড়ি ভাড়া করার নির্দেশনা মানেনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬