Journalbd24.com

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বুধবার থেকে নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকতে হবে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২২ ২০:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২২ ২০:২৯

    আরো খবর

    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    বুধবার থেকে নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকতে হবে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২২ ২০:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২২ ২০:২৯

    বুধবার থেকে নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকতে হবে

    সমাবেশের নামে বিএনপি-জামাত যাতে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে- সে জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সব জায়গায় সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    মঙ্গলবার (৬ ডিসেম্বর)  ওবায়দুল কাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘অগ্নি সন্ত্রাসীদের থেকে মানুষকে বাঁচাতে হবে। জানমাল নিরাপদ রাখতে হবে। এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। প্রস্তুত হয়ে যান। আগামীকাল থেকে সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারা বসাতে হবে।’

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আপনারা প্রস্তুত হয়ে যান।

    তিনি আরো বলেন, ১৩ বছরে যারা ১৩ মিনিটও দাঁড়াতে পারে না। তারা নাকি সরকার পতন করবে। বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ।

    ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের আমাদের সবুজ কৈশোরের ভালবাসা। ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম। শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ। রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবেন।

    ১৫ আগস্টের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জবাব দিতে হবে আজ যে- খুনিদের বিদেশে কে যেতে দিলো? ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড এই তারেক রহমান। উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে শেষ করা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, তিনি দেশের চিন্তা করেন সার্বক্ষণিক। উনি আমাদের ক্রাইসিস ম্যানেজার। বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক পথে আছেন। দেশে যে উন্নয়ন হচ্ছে- সেটা আজ আন্তর্জাতিক মহলে প্রশংসিত।

    সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

    সর্বশেষ সংবাদ
    1. সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
    2. রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
    3. বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম
    4. সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন
    5. বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু
    6. কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে লক্ষ লক্ষ পোনা
    7. সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি খায়রুল সম্পাদক বক্কর
    সর্বশেষ সংবাদ
     সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

    রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক 
গ্রেফতার

    রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

    বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

    বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন,

লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু

    বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু

    
                          কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয়
  মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে লক্ষ লক্ষ পোনা

    কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে লক্ষ লক্ষ পোনা

    সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি খায়রুল সম্পাদক বক্কর

    সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি খায়রুল সম্পাদক বক্কর

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬