Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ ৫০ বছরে সর্বোচ্চ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১২:৪৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ ৫০ বছরে সর্বোচ্চ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১২:৪৪

    কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ ৫০ বছরে সর্বোচ্চ

    বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বছরের তৃতীয় প্রান্তিকে বিপুল পরিমাণ সোনা মজুদ করার পর চতুর্থ প্রান্তিকেও ক্রয় অব্যাহতভাবে বাড়াচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডাব্লিউজিসি) তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুদ আরো ৩১ টন বেড়েছে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মালিকানায় যে পরিমাণ সোনা রয়েছে তা ১৯৭৪ সালের পর থেকে সর্বোচ্চ।

    অক্টোবরে সবচেয়ে বেশি সোনা ক্রয় করেছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক।

    তাদের মজুদ বেড়েছে ৯ টনের বেশি। এ দেশটি এ বছর সোনার মজুদ বাড়িয়েছে ১৮ টন। গত অক্টোবরে তুরস্কেরও সোনা ক্রয় বেড়েছে প্রায় ৯ টন। ২০২২ সালে সবচেয়ে বেশি সোনা ক্রয় করেছে সেন্ট্রাল ব্যাংক অব টার্কিয়ে। তাদের রিজার্ভে যুক্ত হয়েছে ১০৩ টন।

    উজবেকিস্তানও গত অক্টোবরে ৯ টন সোনা ক্রয় করেছে, দেশটি অব্যাহতভাবে মজুদ বাড়িয়ে চলেছে। দেশটির মোট রিজার্ভের ৬০ শতাংশের বেশি সোনা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ ভারতও সোনা ক্রয় অব্যাহতভাবে বাড়াচ্ছে। দেশটির রিজার্ভে বর্তমানে ৭৮১ টন সোনা রয়েছে। দেশটি বিশ্বের নবম সোনার মজুদকারী দেশ।

    ডাব্লিউজিসি জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বে সোনার চাহিদা বেড়ে হয়েছে এক হাজার ১৮১ টন, যা গত বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি। এমনকি চলতি বছরের ৯ মাস পর্যন্ত এক বছর আগের একই সময়ের তুলনায় সোনার চাহিদা বেড়েছে ১৮ শতাংশ। মূলত ব্যবহারকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিনিয়োগ প্রধান ভূমিকা রেখেছে। সংস্থার হিসাবে বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বেড়েছে প্রায় ৪০০ টন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩০০ শতাংশ বেশি। চতুর্থ প্রান্তিকেও ক্রয় অব্যাহত রয়েছে।

    ডাব্লিউজিসির গবেষণা বিভাগের বৈশ্বিক প্রধান জন কার্লোস আর্টিগাস বলেন, ‘বিশ্বে সোনার ব্যবহার করোনা-পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। এর কারণ খুচরা পর্যায়ে অলংকার বিক্রি বেড়েছে। এর পাশাপাশি সোনার বার ও কয়েনের চাহিদাও বেড়েছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত ক্রয়ের কারণে। ’

    এদিকে দীর্ঘ কয়েক মাস কমার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম বেড়ে হয়েছে প্রতি আউন্স এক হাজার ৭৯৭ ডলার, যা গত এক মাসে বেড়েছে ২.৪১ শতাংশ।

    বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগ্রাসী সুদের হার বৃদ্ধিতে ডলার শক্তিশালী হওয়ায় সোনার দাম কমেছিল। কিন্তু সামনে নীতিসুদ হার উচ্চহারে বাড়বে না এমন সম্ভাবনা তৈরি হওয়ায় সোনায় বিনিয়োগ বাড়ছে, এতে দামও ঊর্ধ্বমুখী। সূত্র : ট্রেডিং ইকোনমিকস, জিরোহেডজ ডটকম।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬