Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চিনি-ডালের দাম বাড়াল টিসিবিও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চিনি-ডালের দাম বাড়াল টিসিবিও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪১

    চিনি-ডালের দাম বাড়াল টিসিবিও

    সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) ডাল-চিনির দাম বাড়াল। ডিসেম্বর মাস থেকে দেশের এক কোটি দরিদ্র পরিবারকে এ দুটি পণ্য কিনতে কেজিতে ৫ টাকা করে বেশি দিতে হবে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর) টিসিবি ডিসেম্বরের পণ্য সরবরাহের ঘোষণা দিয়েছে। তাতে ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বেশি ধরে নির্ধারণ করা হয়েছে।

    দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টিসিবি এক কোটি দরিদ্র পরিবারকে প্রতি মাসে ২ কেজি করে ডাল ও চিনি এবং ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ভর্তুকি মূল্যে দিয়ে আসছে। শুরুতে ৫০ টাকা কেজি দরে ডাল ও চিনি দেওয়া হলেও ধাপে ধাপে এর দাম বাড়ায় টিসিবি। সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়। আর চিনির দাম ছিল ৫৫ টাকা। এখন থেকে প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। আর চিনির দাম ধরা হয়েছে ৬০ টাকা। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার ১১০ টাকায়।

    খোলাবাজারেও ডাল ও চিনির দাম বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি মাঝারি মানের মসুর ডাল বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আর প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।

    দাম বাড়ানোর বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ডাল ও চিনির দাম বেড়েছে। সাধারণত ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়ে থাকে। বেশ কিছুদিন ধরে ভর্তুকির পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। এর মধ্যেও সরকার দীর্ঘদিন ভর্তুকি দিয়ে এসব পণ্য সরবরাহ করছে। যেজন্য টিসিবি ডাল ও চিনির দাম ৫ টাকা বাড়ানোর প্রস্তাব করে। সার্বিক বিষয় পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। প্রতি কেজি চিনি ৬০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করবে। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আগের দামে ১১০ টাকায় বিক্রি করবে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬