Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সীমান্ত হত্যা কারোই কাম্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:০৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সীমান্ত হত্যা কারোই কাম্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:০৬

    সীমান্ত হত্যা কারোই কাম্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

    তিনি বলেন, সীমান্ত হত্যা কারোই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমৎকার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। তারাও চান না সীমান্ত হত্যাকাণ্ড হোক। বিগত বছরের তুলনায় সীমান্ত হত্যা এ বছরে অনেক কম হয়েছে। সুসম্পর্ক বজায় রেখে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনা হবে।

    শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকের এসব কথা বলেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিপূর্বে সীমান্ত হত্যাকাণ্ডের শিকার মরদেহ ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করে থাকেন। করোনাকালীন বন্ধ থাকা দু’দেশের জেলা প্রশাসক পর্যায়ের আলোচনা পুনরায় চালু করা হবে। সেখানে এসব বিষয়ও আলোচনা হতে পারে।

    দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এক সময় মোগলহাট স্থলবন্দর দিয়ে কয়লাসহ বিভিন্ন পণ্যের বাণিজ্যিক সম্পর্ক ছিল। যা পুনরায় তৈরি করতে আলোচনা অব্যাহত রয়েছে। পুরনো যত যোগাযোগের মাধ্যম রয়েছে সবগুলো পুনরায় চালু করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত সরকার আন্তরিক হলে মোগলহাট স্থলবন্দর চালু করা সম্ভব হবে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথেও কথা হয়েছে।

    সাবেক শিক্ষার্থী হিসেবে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য বৃত্তি ব্যবস্থা করতে আমার বাবার নামে একটি ট্রাস্টি গঠন করা হবে। ২৫ লাখ টাকার তহবিল দেয়া হবে। সেখান থেকে মিশন স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করাসহ ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এতে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে প্রয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করবে। বিদ্যালয়টিতে আধুনিক যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।

    চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদা রহমানের সভাপতিত্বে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, সিআইবি’র জাতীয় পরিচালক খ্রাস্টাবেল কালাইসেলভি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক অনিমেষ বৈদ্য ও প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা সালেহ বিন সামস।

    এর আগে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপনে প্রকাশিত স্মরণিকা ‘ঐক্যতান’ এর মোড়ক উম্মোচন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর কেক কেটে ও বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬