Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মেট্রো রেল উদ্বোধন : আকাশে থাকবে র‌্যাবের হেলিকপ্টার টহল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২২ ১৯:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২২ ১৯:২৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মেট্রো রেল উদ্বোধন : আকাশে থাকবে র‌্যাবের হেলিকপ্টার টহল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২২ ১৯:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২২ ১৯:২৪

    মেট্রো রেল উদ্বোধন : আকাশে থাকবে র‌্যাবের হেলিকপ্টার টহল

    রাজধানীর মানুষের বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আগামীকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের উদ্বোধন করবেন। এ উপলক্ষে তুরাগের ডিয়াবাড়ী এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

    র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক (প্রধান) কমান্ডার খন্দকার আল মঈন মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

    খন্দকার আল মঈন বলেন, মেট্রো রেলের উদ্বোধনকে ঘিরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ আকাশে র‌্যাবের হেলিকপ্টার টহল মোতায়েন থাকবে।

    তিনি বলেন, বুধবার সকাল ১১টায় আমাদের স্বপ্নের মেট্রো রেল চালু হচ্ছে। প্রধানমন্ত্রী যাত্রী হিসেবে মেট্রো রেল উদ্বোধন করবেন। উত্তরার দিয়াবাড়িতে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রী মেট্রো রেলে চড়ে আগারগাঁও পর্যন্ত আসবেন। এ উপলক্ষে র‌্যাব একটি নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশস্থলে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে।

    বড় অনুষ্ঠানের ক্ষেত্রে র‌্যাব সুইপিং করে থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশস্থলে আমাদের ডগ স্কোয়াড টিম যথা নিয়মে সুইপিং করবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল ও চেকপোস্ট থাকবে। যেসব জায়গায় আমাদের ভিভিআইপিরা যাবেন সেসব জায়গায় আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে। সাদা পোশাকে গোয়েন্দারা থাকবে। একইভাবে কৌশলগত স্থানে র‌্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্পেশাল ফোর্স থাকবে। মেট্রো রেলের দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত আমাদের হেলিকপ্টার টহল থাকবে। থাকবে পর্যবেক্ষণ ব্যবস্থাও। ’

    মেট্রোরেলের উদ্বোধনীর দিনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে গণমাধ্যম শাখার মুখপাত্র  বলেন, ‘ওই দিন আমাদের হেলিকপ্টার থাকবে। আমরা ওপর থেকে নজরদারি করব। মেট্রো রেল লাইনের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যে কয়টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেটা আমরা মনে করি স্পেশাল নিরাপত্তা দেওয়ার প্রয়োজন, সেই স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দা দল বিশেষ নজরদারিতে থাকবে। একইভাবে উঁচু ভবনগুলোতে (যে জায়গা থেকে নজরদারি করার প্রয়োজন) আমাদের গোয়েন্দা ও পোশাকে সদস্যরা থাকবেন। স্পেশাল চেকপোস্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, বিদেশিরা যেসব জায়গায় যাবেন সেখানেও গোয়েন্দারা নজরদারি ও টহল দল থাকবে। ’

    উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ঝুঁকি আছে কি না এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকির তথ্য নেই। সাইবার ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। এ ধরনের বড় অনুষ্ঠানে আমরা সব সময় প্রস্তুতি নিয়ে রাখি। কোনো ধরনের নাশকতার শঙ্কা যদি থাকে, সেটাও যেন আমরা মোকাবেলা করতে পারি তার প্রস্তুতি রয়েছে। ’

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬