Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চার জেলায় চলছে শৈত্যপ্রবাহ, চলবে আরো তিন দিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:০৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চার জেলায় চলছে শৈত্যপ্রবাহ, চলবে আরো তিন দিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:০৬

    চার জেলায় চলছে শৈত্যপ্রবাহ, চলবে আরো তিন দিন

    সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরো বেড়েছে। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা কিছুটা কমলেও ঠাণ্ডা বাতাসে তাপমাত্রার পারদ ক্রমে নিচে নামছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

    গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটি চলতি মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা।

    এ ছাড়া নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানান, পঞ্চগড়সহ এই চার জেলায় আরো তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। আগামী সপ্তাহে শীত আরো বাড়বে। তখন আরো কয়েকটি অঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

    ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া নৌপথে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে। পদ্মা নদীর দুই পানে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকছে ফেরিপারের জন্য আসা অসংখ্য গাড়ি। গতকাল সেখানে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ নিয়ে পাঁচ দিনে ঘন কুয়াশায় নৌপথটিতে প্রায় ২৫ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকল।

    গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    কয়েক দিন ধরেই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, ঘন কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা কমছে না। আবার দিনের বেলা তাপ বিকিরণের সুযোগ না থাকায় এ সময়ও ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ৬ জানুয়ারির মধ্যে কুয়াশা অনেকটা কেটে যেতে পারে। এ সময় সারা দেশের তাপমাত্রা আরো কমে শীতের অনুভূতি বাড়তে থাকবে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোর সঙ্গে নতুন করে কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ঘন কুয়াশা থাকলে তাপমাত্রা কিছুটা বাড়ে। কুয়াশা না থাকলে তাপমাত্রা কমে আসে। পঞ্চগড়ে সামনে তাপমাত্রা আরো কমতে পারে।

    পঞ্চগড়ে গতকাল সকালেই সূর্যের দেখা মেলে। সূর্যের দেখা মেলা মানেই এ জনপদের মানুষের জন্য স্বস্তির খবর।

    পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। দুপুর পর্যন্ত খানিক সূর্যের তাপ মিললেও বিকেল গড়াতেই তাপমাত্রা কমতে থাকে। মাঝরাতে বৃষ্টির মতো ঝরে কুয়াশা। সঙ্গে ঠাণ্ডা বাতাসে হাড়কাঁপানো শীত। প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় শীতে দরিদ্র মানুষ কষ্টে রাত পার করছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সরকারিভাবে জেলার যে পরিমাণ শীতবস্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় অনেক কম বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে লেপ-তোষক ও গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬